মঙ্গলবার, সেপ্টেম্বর ২০, ২০১৬

ঘাটাইলে জাতীয় হিন্দু মহাজোটের মানবন্ধন ও স্মারকলিপি প্রদান

উত্তম আর্য্য, ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা : 
গত রবিবার বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দূর্গা পূজায় ৩দিনের সরকারি ছুটির ঘোষনার দাবিতে মানবন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর উপজেলা শাখার নেতৃবৃন্দরা। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন ও সহকারী কমিশনার ভূমি প্রভাংশু সোম মহান এর হাতে স্মারকলিপি তুলে দেন জাতীয় হিন্দু মহাজোট ঘাটাইল উপজেলা শাখার সভাপতি বিপুল চন্দ্র চন্দ, সাধারণ সম্পাদক বিভাষ চন্দ্র বিশ্বাস, যুব হিন্দু মহাজোট সভাপতি সঞ্চয় চক্রবর্তী (বেণু), সাধারণ সম্পাদক রাজন চন্দ্র বসু, যুগ্ম সাধারণ সম্পাদক পঙ্কজ আর্য্য (সুমন), ছাত্র বিষয়ক সম্পাদক কমলেশ বর্মন, দপ্তর সম্পাদক পলাশ চন্দ্র চন্দ, তথ্য বিষয়ক সম্পাদক প্রকাশ চন্দ্র সেন, ৩নং জামুরিয়া ইউনিয়নের হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র বিশ্বাস, সদস্য দিপক চন্দ্র রায়, বিপ্লব চন্দ্র নন্দী প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷