টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহম্মেদ হত্যা মামলার অন্যতম আসামী আওয়ামী লীগ দলীয় এমপি আমানুর রহমান খান রানাকে টাঙ্গাইল কারাগার থেকে কাশিমপুর কারাগার -১ এ স্থানান্তর করা হয়েছে।
সোমবার বিকেল ৩ টার দিকে তাকে কারাগারের একটি প্রিজনভ্যানে কাশিমপুর নিয়ে যাওয়া হয়।
টাঙ্গাইল কারাগারের জেলার রিতেশ চাকমা জানান, আমানুর রহমান খান রানা একজন সংসদ সদস্য। নিয়ম অনুযায়ী কারাগারে থাকাকালে তিনি ডিভিশন প্রাপ্ত হবেন। টাঙ্গাইল কারাগারে ডিভিশনের তেমন কোনো সুযোগ সুবিধা নেই। তাই কেন্দ্রীয় কারাগারের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে।
প্রায় ২২ মাস পলাতক থাকার পর গত রোববার আমানুর রহমান খান রানা সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক আবুল মনসুর আহমেদ জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷