রবিবার, সেপ্টেম্বর ১৮, ২০১৬

ঘাটাইলে টিনএইজদের ঝুঁকিপূর্ণ বিনোদন ॥ কেউ নেই দেখার

জুলিয়া পারভেজ:
বিশেষ বিশেষ পার্বনে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার টিনএইজদের ঝুঁকিপূর্ণ বিনোদনে শঙ্কিত অভিভাবকগণ, বিরক্ত সচেতন মহল, অতিষ্ট নারীগণ। ঈদ-উল ফিতর, ঈদ-উল আযহা, দুর্গাপূজা, নববর্ষ উপলক্ষ্যে কালিহাতী, ঘাটাইল, ভূঞাপুর, গোপালপুর, মধুপুর এসব এলাকায় টিনএইজরা ট্রাক, বাস, পিক-আপ ভ্যান ইত্যাদি যানবাহনে উচ্চস্বরে সাউ-বক্স বাজাতে বাজাতে রাস্তা দিয়ে হৈ হুল্লর করে যাতায়াত করছে। তাতে করে বিকট শব্দ দুষণের কারনে রাস্তায় যানবাহন হরহামেশাই পড়ছে ছোট-খাটো দুর্ঘটনায়, বিরক্ত ও অতিষ্ট পথচারীরা।
টিনএইজরা হৈ হুল্লরেই সীমাবদ্ধ নয়, মহিলাদের দেখে তাদের সাথে করতে থাকে ইভটিজিং। পথচারী বা আশেপাশের লোকদের বিরক্ত করাই শুধু নয়। ঐ সকল গাড়ি বেপরোয়াভাবে চালিয়ে চলাচলে অসুবিধারও সৃষ্টি করে থাকে। আকার যে কোন সময় বেপরোয়া টিনএইজরা উল্লসিত মুহুর্তে চলন্ত গাড়ি থেকে পড়ে গিয়ে ঘটতে পারে মারাত্মক দূর্ঘটনা। এলাকাবাসীর প্রত্যাশা প্রশাসনের হস্তক্ষেপে ঝুঁকিপূর্ণ বিনোদন প্রতিরোধ করে এলাকার জন্য এনে দিতে পারেন স্বস্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷