মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানীর স্মৃতি রক্ষার্থে তার রাজনৈতিক দর্শন ও সংগ্রামী জীবন বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে ঘাটাইল,হামিদপুরে মাওলানা ভাষানী স্মৃতি পরিষদ গঠন করা হয়েছে। টাংগাইল (৩)আসন ঘাটাইলের সাবেক সংসদ ও বিশিষ্ট মুক্তিযোদ্দা সাইদুর রহমান খান(মোহন)কে প্রধান উপদেষ্টা করে দৈনিক মজলুমের কন্ঠের সাংবাদিক রেজাউল করিম খান রাজু-সভাপতি,মীর তাওহীদ সৈকত-সাধারন সম্পাদক,সাব্বির হোসেন-সাংগঠনিক সম্পাদক,আব্দুর রহমান রনি পরিচালক,ইমরান হোসেন হৃদয়-কোষাধ্যক্ষ,কাউসার আহমেদ -দপ্তর সম্পাদক,সোহাক খান-প্রচার ও প্রকাশনা সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, রেজাউল করিম খান রাজু ১৯৯৩ সালে ঘাটাইল উপজেলার কালিয়াগ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আ.রশিদ খান এবং মাতার নাম রাশেদা খানম। তিনি ২০০৮ সালে কালিহাতী আরএস পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১০ সালে কালিহাতী কলেজ থেকে সাফল্যের সাথে এইচএসসি পাস করার পর সরকারি সাদ'ত কলেজ থেকে ২০১০-২০১১বর্ষে অনার্স কমপ্লিট করেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷