শুক্রবার, আগস্ট ১২, ২০১৬

ঘাটাইলে মাদক বিরোধী মানববন্ধন

ঘাটাইল প্রতিনিধিঃ টাংগাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘীতে বিভিন্ন স্কুল,কলেজের ছাত্র-ছাত্রী ও যুবসমাজের উদ্যোগে এক মাদক বিরোধী মানববন্ধনের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকাল ১০ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাদক বিরোধী এ মানববন্ধনে অংশ নেয় যুবসমাজের বিভিন্ন পেশার ব্যাক্তিবর্গ ও বিভিন্ন স্কুল কলেজের শতাধিক ছাত্রসমাজ। মানববন্ধন শেষে নেশার ভয়ংকর ছোবল থেকে তরুণ সমাজকে দূরে থাকার পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন সাগরদিঘী কলেজের অধ্যক্ষ 
মোঃ নাসির উদ্দিন, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিক, আরমান মিয়া, আজাহার উদ্দিন প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷