বৃহস্পতিবার, আগস্ট ২৫, ২০১৬

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

ঘাটাইল সংবাদাতা : বুধবার রাত ৮টায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নে হরিপুর নামক স্থানে সুভাষ (৬০) নামে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছে। তার বাড়ি কর্ণা গ্রামে।  
পুলিশ জানায়, টাঙ্গাইলের  ঘাটাইল উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে হরিপুর নামক স্থানে ময়মনসিংহ অভিমুখী দ্রুতগামী একটি ট্রাক ঢাকা মেট্রো-ট-১৬-১৯২৬  সুভাষ চন্দ্র (৬০) রাস্তা পার হওয়ার সময় পিছন দিক থেকে চাপা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে,চালক পলাতক।এ ব্যাপারে ঘাটাইল থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন জানান, আমরা ট্রাকটি আটক করেছি এবং এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷