বৃহস্পতিবার, আগস্ট ২৫, ২০১৬

ঘাটাইলে গৃহবধূকে পিটিয়ে হত্যা : স্বামী আটক

ঘাটাইল (টাঙ্গাইল), ২৫ আগস্ট,  : টাঙ্গাইলের ঘাটাইলে যৌতুকের কারনে মর্জিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কামারচালা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তার স্বামী সাইফুল ইসলাম (৩৫) কে আটক করেছে। এ ব্যাপারে নিহত গৃহবধূর ভাই বাদী হয়ে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের আমুয়াবাইদ গ্রামের নুর হোসেনের মেয়ে মর্জিনা আক্তার (৩০)। ১২/১৩ বছর পূর্বে কামালরচালা গ্রামের সাইফুল ইসলাম (৩৫) এর সাথে মর্জিনার বিয়ে হয়। তাদের সংসারে শান্তা(৯) নামে এক কন্যা ও মুহিত(৩) নামে এক ছেলে আছে। সম্প্রতি সাইফুল স্ত্রী মজির্নাকে বাবার বাড়ি থেকে একলক্ষ টাকা যৌতুক আনার জন্য চাপ দেয়। এ নিয়ে ২৪ আগষ্ট বুধবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়।
এ সময় স্ত্রী মজির্না বাড়িতে রান্নার কাজ করছিলেন। ঝগড়ার এক পর্যায়ে সাইফুল তার স্ত্রী মর্জিনাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে এবং বেধরক মারপিট করে। এ সময় গৃহবধূ মর্জিনা মাটিতে লুটিয়ে পরে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং লাশ ময়না তদন্তের জন্য গতকাল বৃহস্প্রতিবার সকালে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান, এ ব্যাপারে গৃহবধূর ভাই মুন্নাফ বাদী হয়ে চার জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত কাজ চলছে।  গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট না আসা পর্যন্ত হত্যাকান্ড সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷