মোঃ খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইল জেলার ঘাটাইল পৌরসভার আসন্ন নির্বাচন সংক্রান্ত বিষয়ে গতকাল বৃহস্পতিবার উপজেলা আ’লীগ ও পৌর আওয়ামীলীগের পক্ষ থেকে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভায় নেতাকর্মীরা মেয়র পদে নৌকা প্রতীকের পক্ষে সম্মিলিতভাবে কাজ করার জন্য সিদ্ধন্ত নেন।
জানাযায়, বৃহস্পতিবার ঘাটাইল বাজার বাসস্ট্যান্ড চত্বরে বিকাল ৩ টায় উপজেলা ও পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু’র সভাপতিত্বে অনুিষ্ঠত হয়েছে।
এসময় বর্ধিত সভায় বক্তব্য রাখেন- জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. জোহায়েরুল ইসলাম ভিপি জোয়াহের, টাঙ্গাইল পৌর মেয়র জামিরুল রহমান মিরন, উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, জেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এস আকবর খান, বাংলাদেশ হাইকোট এটার্নি জেনারেল ডেপুটি এড. শহিদুল ইসলাম, জি.বি.জি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি, ঘাটাইল মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার তোফজ্জল হোসেন, সাবেক পৌর মেয়র হাসান আলী প্রমুখ।
বক্তারা বলেন, দলীয় কোন্দলের কারনে বিগত পৌরনির্বাচনে মেয়র পদটি বিএনপির প্রার্থী দখল করে নেয়। আমরা এবার সম্মিলিতভাবে কাজ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী শহীদুজ্জামান খান ভিপি শহিদকে মেয়র পদে বিপুল ভোটে নৌকা প্রতিক বিজয়ী করতে ঘাটাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের দলের নেতাকর্মীদের এক সাথে কাজ করার অনুরোধ করেন। উল্লেখ্য আগামী ৭ আগস্ট ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷