বৃহস্পতিবার, জুলাই ১৪, ২০১৬

ঘাটাইল মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন

ঘাটাইল (টাঙ্গাইল), ১৪ জুলাই,  : আজ বৃহস্পতিবার ঘাটাইলে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথী ছিলেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ আবু বকর সিদ্দিকী। উদ্ধোধন করেন ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি খন্দকার তাহাজ্জত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম শামছুল হক, পৌরসভার মেয়র মনজুরুল হক, সাবেক মেয়র আঃ রশিদ মিয়া ও হাসান আলী মিয়া। মাধ্যমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ জহিরুল হক শামীম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ লুৎফর রহমার তালুকদার, শিক্ষক নেতা এনামুল হক, মোঃ শহীদুল ইসলাম প্রমূখ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷