নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ নিখোঁজের চার দিন পর জঙ্গল থেকে আতিক হাসান(১৫) নামে স্কুল ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে ঘাটাইল থানার পুলিশ।
বুধবার সকালে ঘাটাইল উপজেলার দেওপাড়া পাহাড়িয়া এলকার চাম্বলতলা জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। আতিক হাসান বাড়ি সখিপুর উপজেলার কুতুবপুর গ্রামে। তার বাব বিল্লাল হোসেন দোবাই প্রবাসী। সে কুতুবপুর রওশন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার ২বন্ধুকে আটক করা হয়েছে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়,গত ২ এপ্রিল সকালে আতিক প্রতিদিনের ন্যায় স্কুলে যায়। এই দিন স্কুলে থেকে যথা সময়ে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোজাখজিঁ করে। ৪ এপ্রিল সখিপুর থানায় এ ব্যাপারে আতিকের মা আয়েশা বেগম জিডি করে। ৫ এপ্রিল আতিকের বন্ধু ওয়াসিম ও নাহিদ রাসেলের কাছে আতিকের ব্যাবহৃত মোবাইল ফোন পায় গ্রামবাসী। সেই সূত্র ধরে ৫ এপ্রিল রাতে ওয়াসিম ও নাহিদ রাসেলকে গ্রামবাসী আটক করে সখিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ওয়াসিম কুতুবপুর রওশন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র এবং নাহিদ রাসেল কুতুবপুর বিকে কলেজের এইচএসসি পরীক্ষার্থী। পরে পুলিশ তাদের দেয়া তথ্য মতে ঘাটাইল উপজেলার দেওপাড়া পাহাড়িয়া চাম্বলতলাএলকার জঙ্গল থেকে আতিকের গলাকাটা লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে ঘাটাইল থানাার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান, তাকে শ্বাসরোধ করে হত্যা করার পর মৃত্যু নিশ্চিত করার জন্য গলাকাটা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চলছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷