রবিবার, ফেব্রুয়ারি ২১, ২০১৬

ঘাটাইলে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

উত্তম আর্য্য,ঘাটাইল  ঃ
রবিবার সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সারা বিশ্বের ন্যায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও  আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মধ্য রাতে ঘাটাইল কেন্দ্রিয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, এক মিনিটি নিরবতা পালন ও  শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পড়েন  উপজেলা পরিষদ,  আ’লীগ ও তার অঙ্গসংগঠন, বিনএনপি ও তার অঙ্গসংগঠন সহ সরকারি বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান । সকাল ৬ টায় প্রভাত ফেরীর মাধ্যমে  উপজেলা প্রশাসন, মুকুল একাডেমী কেজি স্কুল, বিভিন্ন কিন্ডার গার্টেন ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা দলে দলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাচ ধারন করা হয়।
পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত ইউএনও আছমা আরা বেগম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিবিজি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মণি, অধ্যাপক মতিউর রহমান, ব্রাহ্মণশাসন মহিলা কলেজের অধ্যক্ষ লুৎফুন নেছা, সাবেক পৌর মেয়র মোঃ হাসান আলী মিয়া, জিবিজি কলেজের সাবেক ভিপি শহিদুজ্জামান খান প্রমুখ। আলোচনা শেষে উপজেলা চত্বরে বইবেলা উদ্ভোধন করেন অতিথিবৃন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷