শনিবার, ফেব্রুয়ারি ২০, ২০১৬

ঘাটাইলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজ সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগতিা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ আয়োজিত, মুকুল একাডেমি কিন্ডার গার্টেন শ্রেণিকক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আয়োজন করা হয়। আয়োজনে অংশগ্রহন করেন-মুকুল একাডেমির কিন্ডার গার্টেন স্কুল, উত্তরা প্রি ক্যাডেট এন্ড কিন্ডার গার্টেন, সানমুন কিন্ডার গার্টেন, ঘাটাইল দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়, অন্বেষা একাডেমী, বৈলতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু, নার্সারি, ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির ৬৭ জন শিক্ষার্থীরা।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন-উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আবুল কালাম আজাদ, মুকুল একাডেমি কিন্ডার গার্টেন এর অধ্যক্ষ এস.এম. মুজিবর রহমান, শিক্ষক জাহানার বেগম, আকলিমা বেগম, রোকসানা খাতুন, সাজেদুর রহমান, ফজিলা আক্তার, ঝুমুর দাস প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷