শুক্রবার, জানুয়ারি ০৮, ২০১৬

ঘাটাইলে বাড়িঘরে হামলা ৭ জন আহত


টাঙ্গাইলের ঘাটাইলে আওয়ামী লীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৭ জন। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় এমপি আমানুর রহমান খান রানার সমর্থক ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবুর সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার লেবুর দুই সমর্থককে পিটিয়ে গুরুতর আহত করে এমপি রানার সমর্থকরা। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে বুধবার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবুর সমর্থকরা স্থানীয় এমপি আমানুর রহমান খান রানার সমর্থক ঘাটাইল পৌরসভার দুই কাউন্সিলর কবির ও মনসুরকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। এদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে টাঙ্গাইল ও পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। একই ঘটনায় দুপুরে বেলদহ গ্রামে এমপি রানার সমর্থকদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে শহিদুল ইসলাম লেবুর সমর্থকরা। এ সময় ৫ জন আহত হয়। বেলদহ গ্রামের দুখু শেখের ছেলে আলী আকবর ও তার তিন ছেলে এবং একই গ্রামের আজিজ মিয়ার ছেলে রুনুকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ - 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷