শুক্রবার, জানুয়ারি ০৮, ২০১৬

ঘাটাইলের বাইচাইলে পাহাড় কাটার অভিযোগে এক ব্যক্তির জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতে

ঘাটাইলে বাইচাইল নামক স্থানে পাহাড় কেটে স্থাপনা নির্মান ও মাটি বিক্রি করে পরিবেশের ভারসাম্য নষ্ট করায় ইদ্রিস আলী নামের বকে ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদয়ে ১ মাসের জেল দেন ভ্রাম্যমান আদালত। ৭ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আছমা আরা বেগম এ রায় দেন। ঘাটাইল সেনানিবাস সংলগ্ন বাইচাইল দাখিল মাদ্রাসা সুপার আজাহারুল ইসলামের এক অভিযোগের ভিত্তিতে ৃইদ্রিস আলীকে আটক করে ঘাটাইল থানা পুলিশ। পরে ইউএনও আছমা আরা বেগম ঘটনা স্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেলে ভ্রাম্যমান আদালত জরিমানাসহ ৩০০ টাকার ষ্টাম্পে মুচলেকা নিয়ে ইদ্রিস আলীকে ছেড়ে দেওয়া হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷