ঘাটাইলে বীরমুক্তিযোদ্ধা আজমল হোসেনের দাফন সম্পন্ন

ভিউবলের সুর সালাম প্রদর্শন ও একমিনিট নিরবতা পালন, বিশিষ্ট ব্যক্তিদের শ্রদ্ধা নেতাকর্মীদের চোখের জ্বলে ভাসিয়ে উপজেলা আ’লীগের সাবেক সভাপতিও সন্ধানপুর ইউপি চেয়ারম্যান জেলা আ’লীগের সদস্য, বর্তমান ইউসিসি লিঃ এর চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আজমল হোসেন এর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বৃহস্পতিবার দুপুরে দাফন সম্পন্ন করা হয়েছে। সকাল ৯টায় তার নিজ গ্রামের বাড়ি খাগড়াটা বীরমুক্তিযোদ্ধা আজমল হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথম নামাজের জানাজা অনুিষ্ঠত হয়। পরে ঘাটাইল হাইস্কুল মাঠ প্রাঙ্গনে দ্বিতীয় নামাজের জানাযা শেষে ঘাটাইল সদর কবরস্থানে দাফন করা হয়। এ সময়-বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর(ভিসি) ডা: কামরুল হাসান খান, উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান, সুপ্রিম কোর্টের ডেপুটি এ্যার্টনি জেনারেল শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আছমা আরা বেগম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল ইসলাম(ডিপটি), জিবিজি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মণি, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, পৌর মেয়র মনজুরুল হক, উপজেলা আ’লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, ধলাপাড়া ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার, জিবিজি কলেজের সাবেক ভিপি শহিদুজ্জামান খান, ছাত্রলীগ নেতা আবু সাইদ রুবেল, রুঞ্জু আহমেদ সহ প্রায় ৫সহ¯্রাধিক লোক দাফনে উপস্থিত ছিলেন। উল্লেখ্য বুধবার বিকেল ৩.০০টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বীরমুক্তিযোদ্ধা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আজমল হোসেন (৭০) ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ সময় তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷