টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে দুঃস্থ শীতার্থ মহিলাদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে।
বুধবার (২৩ ডিসেম্বর) সকালে শহীদ সালাউদ্দিন সেনানিবাস লেডিস ক্লাব, ঘাটাইল অঞ্চল এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দুঃস্থ অসহায় শীতার্থ মহিলাদের মাঝে শীত বস্ত্র বিতরন করেন লেডিস ক্লাবের সভানেত্রী বেগম রেবেকা হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভানেত্রী বেগম শারমীন মাইন, সাংস্কৃতিক সচিব মিসেস রুমানা শারমিন বর্না, কোষাধ্যক্ষ মিসেস নাজনীন শাহরিয়ারসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্য বৃন্দ।
এসময় ৩’শ দুঃস্থ শীতার্থ মহিলাদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷