টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সকল বিসিএস (ক্যাডার) ননক্যাডার শিক্ষকবৃন্দ সহ ইউএনও কর্তৃত্ব বাতিলের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা চত্বরে এ প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। বিসিএস সমন্বয় কমিটি (ক্যাডার) নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস উপজেলা শাখা আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কমিটির সভাপতি উপজেলা স্বাস্থ্য (পঃ পঃ) কর্মকর্তা নারায়ণ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক উপজেলা কৃষি অফিসার নূরে আলম সিদ্দিকী, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহজাহান মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম. শামসুল হক, চানতারা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরান হোসেন প্রমুখ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷