সোমবার, সেপ্টেম্বর ১০, ২০১৮

ঘাটাইলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত

টাঙ্গাইলের  ঘাটাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ের ইউনিয়ন ভিত্তিক  বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা  অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১০ সেপ্টেম্বর) সকালে সরকারি  জিবিজি কলেজ মাঠে এ খেলা  অনুষ্ঠিত হয়। 

ফাইনাল খেলায় আনেহলা ইউনিয়ন পরিষদ ৩-০ গোলে দিঘলকান্দি ইউনিয়ন পরিষদ দলকে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রার্নাাসআপ দলের মাঝে ট্রফি প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মোঃ শহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আম্বিয়া সুলতানা, ঘাটাইল থানার ওসি মাকসুদুল আলম, সরকারি জিবিজি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি, ,মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম শামসুল হক, মৎম্য কর্মকর্তা মুহাম্মদ আব্দুল কুদ্দুছ, জামুরয়িা ইউপি চেয়ারম্যান শামীম খান, দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, দিগড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন প্রমূখ। 

শখের টার্কি পালন করে সফল ঘাটাইলের আ.কাদের

খাদেমুল মামুন, ঘাটাইল : শখের বশে টার্কি জাতের মুরগি পালন করে আর্থিকভাবে লাভবান হয়েছেন ঘাটাইল উপজেলার সাগরদিঘী এলাকার আ.কাদের মিয়া এবং তার সহধর্মিনী পূর্নিমা আক্তার। সংসারে এসেছে সচ্ছলতা।

স্বাবলম্বী এই পরিবারের সচ্ছলতা দেখে এলাকার অনেক বেকার যুবক এখন টার্কিপালনে উদ্বুদ্ধ হচ্ছে। বিনা ভ্যাকসিনে, স্বল্প বিনিয়োগে, অল্প জায়গায় এই টার্কি মুরগি পালন করা যায়।

আ.কাদের ২০১৬ সালে তার বাসা বাড়ির আঙিনায় গড়ে তুলেছেন এই টার্কি মুরগির ছোট খামার।  তিনি পেশায় একজন দর্জি। এই কাজের পাশাপাশি স্ত্রী পূর্ণিমার সহযোগীতায় শখ করে গড়ে তুলেছেন টার্কি খামার। প্রথমে ১০ টি টার্কির বাচ্চা দিয়ে শুরু করেন। এখন তার খামারে রয়েছে ছোট বড় ১৫০ টার্কি মুরগি।

আ.কাদের ও স্ত্রী পূর্ণিমার সাথে কথা বলে জানা যায়, টার্কি মুরগি পালনে তেমন কোন ঝামেলা নেই। রোগবালাইও খুব কম হয় এবং এর মাংসও খুব সুস্বাদু। তাদের খামারে এখন ১০০ বড় টার্কি রয়েছে। এদের ২০ টি মুরগি এখন ডিম দিচ্ছে। প্রতি হালি ডিম ৩০০-৪০০ টাকা করে বিক্রি হয়।

এই ডিম সংগ্রহ করে ইনকিউবেটর যন্ত্রের সাহায্যে বাচ্চা ফুটানো হয়। এই পদ্ধতিতে বাচ্চা ফুটাতে ২৬-২৭ দিন সময় লাগে। একটি টার্কির বাচ্চা ডিম পাড়ার উপযোগি হতে সময় লাগে ৭-৮ মাস। প্রতিটি বাচ্চার দাম ৩০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত বিক্রি করে থাকি।



পূর্ণিমা আরো বলেন, গত দুই মাসে প্রায় ৩০,০০০ টাকার মতো ডিম বিক্রি করেছি। তাছাড়া প্রতি মাসে ৫-৬ টি বড় টার্কি বিক্রি করছি। ডিম পাড়া উপযোগী প্রাপ্ত বয়স্ক একটি টার্কি মুরগির দাম ৩ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। টার্কি মুরগি পালন করে আমাদের সংসার এখন আলোর মুখ দেখেছে। সংসারে কোন অভাব অনটন নেই। সংসারের সব খরচ চালিয়েও বাড়তি সঞ্চয় করতে পারছি।

প্রতিদিন অনেক লোকজন আসে টার্কি মুরগি দেখতে। অনেকেই উৎসাহিত হচ্ছেন টার্কির খামার করার জন্য। টার্কি পালনে দামী কোন খাবার বা অতিরিক্ত সময় ব্যয় করতে হয় না। টার্কি মুরগি খাবার হিসাবে শস্যদানা, শস্যবীজ, কচি ঘাস, শাকসবজি, ফলমূল, পোকামাকড় ও লতাপাতা খেয়ে জীবন ধারণ করে থাকে। তাই খাবারেও তেমন কোন ঝামেলা নেই।

আ.কাদের মিয়া বলেন, আমাদের দেশের বেকার যুবকরা বাড়ির আঙিনায় বা পুকুর পাড়ে সল্প পরিসরে টার্কি পালন করতে পারেন। এতে কম বিনিয়োগে লাভবান হওয়ার সম্ভাবনা খুব বেশি।

ঘাটাইল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল মান্নান জানন, টার্কি এক ধরনের মুরগি। টার্কির রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি। তাই এর রোগবালাই কম এবং যে কোন পরিবেশের সাথে নিজেকে মানানসই করে নিতে পারে। বাংলাদেশের বিভিন্ন এলাকায় এ মুরগি এখন বাণিজ্যিকভাবে পালন করা হচ্ছে। বর্তমানে টার্কি পালন অনেক লাভজনক হওয়ায় অনেক বেকার যুবক টার্কি পালনে উৎসাহিত হচ্ছেন।

শুক্রবার, সেপ্টেম্বর ০৭, ২০১৮

ঘাটাইল হামিদপুর বাজারের উন্নয়ন কাজের উদ্বোধন

রেজাউল করিম খান রাজু,ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শত বছরের পুরনো হামিদপুর হাট বাজারের বেহাল দশা ছিল। এ বাজার রোডে ড্রেনেজ ব্যাবস্থা ও পাকাকরণ না হওয়ায় ক্রমশই বাড়ছিল জনদূর্ভোগ।এ দূর্ভোগের যেন শেষ ছিলনা। অল্প বৃষ্টি হলেই জমে আঠুপানি।সম্প্রতি অনলাইন সহো জাতীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঘাটাইল  উপজেলার ৭ নং দিঘর ইউপি চেয়ারম্যান মো.আবুল কালাম আজাদ (মামুন) হামিদপুর বাজারের উন্নয়নমূলক কাজের উদ্যোগ গ্রহণ করেন। ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত টাকা থেকে হামিদপুর বাজারের রাস্তা ঢালাইয়ের ব্যবস্থা গ্রহন করেন।

গতকাল বৃহস্পতিবার বিকালে এ এই উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করেন,  দিঘর ইউপি চেয়ারম্যান মো.আবুল কালাম আজাদ(মামুন), দিঘলকান্দী ইউপি চেয়ারম্যান মো.নজরুল ইসলাম, সাংবাদিক রেজাউল করিম খান রাজু,দিঘর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার শফিকুল ইসলাম তালুকদার,হামিদপুর হাটের ইজারাদার মো.স্বপন মিয়া ও এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান প্রমুখ।

এ ব্যাপারে দিঘর ইউনিয়ন চেয়ারম্যান মো.আবুল কালাম আজাদ(মামুন) বলেন, হামিদপুর বাজারের বেহাল অবস্থা ছিল,আমার জনগণের কষ্ট উপলব্ধি করিছিলাম,তাই আমার ইউনিয়ন পরিষদের টাকার বরাদ্দ এনে এই বাজারের উন্নয়ন করতে সক্ষম হচ্ছি। আগামীতে আরো (প্রকল্পখাত:এলজিএসপি-২) বরাদ্দ এনে বাজারের উন্নয়নের চেষ্টা করবো।

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৬, ২০১৮

ঘাটাইলে জাতীয় বিদুৎ ও জ্বালানী সপ্তাহ উদযাপিত

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় বিদুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে এক র‌্যালির আয়োজন করে বাংলাদেশ বিদুৎ উন্নয়ন বোর্ড টাঙ্গাইলের ঘাটাইল বিতরণ বিভাগ।

বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত র‌্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে স্থানীয় বিদুৎ অফিসে গিয়ে শেষ হয়।

এতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ , বিউবো, ঘাটাইলের নির্বাহী প্রকৌশলী নূরুল ইসলাম খান , বিউবো, ঘাটাইলের সহকারি প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, উপ সহকারি প্রকৌশলী মিলন আকন্দ,ইউপি চেয়ারম্যান হায়দার আলী প্রমূখ।

এ সময় বিদুৎ বিতরণ বিভাগ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি, জনপ্রতিনিধি, সাংবাদিক, গ্রাহক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

বুধবার, সেপ্টেম্বর ০৫, ২০১৮

ঘাটাইলে গরু পালনে স্বাবলম্বী আফছার আলী

খাদেমুল ইসলাম মামুন, ঘাটাইল:  দেশি জাতের গরু পালন করে অল্প সময়ের মধ্যে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন আফছার আলী। আত্মকর্মসংস্থানের পাশাপাশি পূরণ করছে দেশের মোট আমিষের চাহিদার একটি অংশ। কোন প্রকার ইঞ্জেকশন, রাসায়নিক সার ছাড়া সম্পূর্ণ দেশি খাবার দিয়ে গরু মোটাতাজা করে দেশের বিভিন্ন বাজারে বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন তিনি। আফছার আলী বছরে তিন ব্যাচ গরু পালন করেন। একেক ব্যাচের জন্য সময় নেন তিন থেকে চার মাস। গরু পালন ছাড়াও আফছার আলীর মধু চাষে এলাকায়া রয়েছে বেশ সুনাম এবং পরিচিতি।

গরুর খামারে গিয়ে আফছার আলীর সাথে কথা বলে জানা যায়, তিনি ২০১৬ইং সালে নিজেস্ব অর্থায়নে গরুর খামারের যাত্রা শুরু করেন। প্রথমে তিন লাখ টাকা খরচ করে মেঝে পাকা করে ৩০ হাত লম্বা একটি টিনসেট ঘর দেন। ১০টি দেশি গরু দিয়ে শুরু করেন প্রথম যাত্রা। তারপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে।

আফছার আলীর বলেন, আমি এক বছরে তিন ব্যাচ গরু পালন করি। প্রতি ব্যাচের জন্য সময় লাগে তিন থেকে চার মাস। গড়ে প্রতি চালানে লাভ হয় ২ থেকে আড়াই লক্ষ টাকা। চলতি ব্যাচে আমার খামারে ছোট বড় ৩২ টি দেশি জাতের গরু রয়েছে। লক্ষ কোরবানি ঈদ। কোরবানি ঈদকে সামনে রেখে আমার স্ত্রী এবং বড় ছেলে আলামিনকে সাথে নিয়ে খামারে কাজ করছি। গরুর খাবার এবং পরিচর্যা করার জন্য বাড়তি লোকের প্রয়োজন হচ্ছে না। তিন মাস আগে এই গরুগুলো দেশের বিভিন্ন বাজার থেকে ক্রয় করেছি। এক একটি গরু একেক দামে কিনেছি। তাতে এই ৩২টি গরুর জন্য মোট খরচ হয়েছে ১৭ লক্ষ ২০ হাজার টাকার মতো। আশা করছি কোরবানি ঈদে দেশি গরুর ব্যাপক চাহিদা থাকবে এবং বেশি টাকাও পাবো। সে অনুযায়ী চলছে গরুর বাড়তি পরিচর্যা এবং যত্ন।

তিনি আরো বলেন, গরু পালনে তেমন কোন অসুবিধা নেই। তবে গরুর সুস্থতার জন্য গরুর শরীর আর ঘর সবসময় পরিস্কার রাখতে হয়। আর আমি কোন রাসায়নিক সার বা ইঞ্জেকশন করে গরু মোটাতাজা করি না। স্থানীয় পশু ডাক্তারের সহযোগিতা এবং পরামর্শ নিয়ে কাজ করি। সময়মত কৃমির ঔষধ খাওয়ানোর পাশাপাশি সম্পূর্ণ দেশি খাবার যেমন চালের ভূষি, কাচা সবুজ ঘাস, খর, খৈল ইত্যাদি দিয়ে গরুকে মোটাতাজা করি। খুব অল্প সময়ের মধ্যেই একটা লাভ পেয়ে যাই। বিভিন্ন এলাকার অনেকেই এখন আমার খামার দেখতে আসছে। আমার খামার দেখে অনেক বেকার যুবক চাকরির আশা ছেড়ে উদ্বুদ্ধ হচ্ছে গরুর খামার করতে।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আঃ মান্নান মিয়া জানান, আমরা সবসময় গরু খামারীদের বিজ্ঞান সম্মত পরামর্শ দিয়ে থাকি। ঘাটাইলে ছোট বড় প্রায় ২৬৩ টি গরুর খামার রয়েছে। তাদের আনেকেই দেশি গরু পালন করছে যা দেশের মোট আমিষের চাহিদা পূরণ করবে।

ঘাটাইলে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

যুব ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব ১৭) এর উদ্বোধন অনুুষ্ঠান টাঙ্গাইলের ঘাটাইলে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ৮টায় ঘাটাইল উপজেলা প্রশাসনের আয়োজনে ঘাটাইল সরকারী জিবিজি কলেজ মাঠে খেলাটি উদ্বোধন করেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহম্মেদ । উদ্বোধনী খেলায় আনেহলা ইউনিয়ন ৪-১ গোলে ঘাটাইল ইউনিয়নকে পরাজিত করে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ খান, ঘাটাইল জিবিজি কলেজের অধ্যক্ষ শামছুল আলম মনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম শামসুল হক, যুব কর্মকর্তা মো. ইমরান হোসেন,কৃষি কর্মকর্তা মতিন বিশ্বাস,জামুরিয়া ইউপি চেয়ারম্যান ইখলাস হোসেন খান শামীম,ঘাটাইল সদর ইউপি চেয়ারম্যান মো. হায়দার আলী প্রমুখ।

আ.লীগের মনোনীত প্রার্থীরা গ্রিন সিগন্যাল পাবেন গোপনে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। নির্বাচনের তফসিল ঘোষণার পর এই তালিকা প্রকাশ করা হবে। ক্ষমতাসীন দলের সভাপতিমণ্ডলীর একাধিক সদস্য  এ তথ্য নিশ্চিত করেছেন।তারা জানান, নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীদের দলের হাইকমান্ড থেকে গোপনে ‘সবুজ সংকেত’ দেয়া হবে। প্রার্থীর কোনো দুর্বলতা থাকলে নির্বাচনের আগেই তা কাটিয়ে তোলার জন্য এই সংকেত দেয়া হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১৮০ থেকে ২০০টি আসনে জয়লাভ করতে পারেন- এমন প্রার্থীদেরই মনোনয়ন দিচ্ছে আওয়ামী লীগ। এ ক্ষেত্রে সাবেক সংসদ সদস্য, অপেক্ষাকৃত তরুণ, জনপ্রিয়, ক্লিন ইমেজের প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর একাধিক সদস্য বলেন, একটি নির্বাচন শেষ হলেই পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু হয় আওয়ামী লীগে। সেক্ষেত্রে দলীয় মনোনয়ন পেতে পারেন এমন সম্ভাব্য প্রার্থীদের তালিকাও আমাদের নেত্রীর হাতে থাকে।

নির্বাচনী আমেজ শুরু হওয়ার আগেই অন্তত শতাধিক আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা আমাদের নেত্রীর ল্যাপটপে থাকে- যোগ করেন তারা।

দলীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৩ ও ৩০ জুন এবং ৭ জুলাই- এই তিন দফায় তৃণমূল নেতাকর্মীদের নিয়ে বিশেষ বর্ধিত সভার মাধ্যমে নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করে আওয়ামী লীগ। বর্ধিত ওই সভাগুলোতে তৃণমূল নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশ দেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃণমূল থেকে বর্ধিত সভায় যোগ দিতে আসা নেতাকর্মীরাও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী নিয়ে নিজেদের আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন দলীয় প্রধানের কাছে।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী নেতারা জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে। তাই প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে উইনেবলদেরই (জয়ী হওয়ার মতো) গুরুত্ব দেয়া হয়েছে। সরকারি সংস্থা, দলীয় নেতাকর্মী, দলের সভাপতির নিজস্ব মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে খোঁজ-খবর নেয়া হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

নাম প্রকাশ না করার শর্তে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের একজন সদস্য জানান, সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে খোঁজ-খবর নেয়ার কাজ করেছে আওয়ামী লীগের গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। এছাড়া গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ ডেভেলপমেন্ট সেন্টারের (আরডিসি) মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তার বিষয়ে খোঁজ-খবর নেয়া হয়েছে। সব জরিপের ফলাফলের ভিত্তিতেই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক এ প্রসঙ্গে বলেন, দলের চূড়ান্ত মনোনয়ন যিনি পাবেন, তাকে গোপনে গ্রিন সিগন্যাল (সবুজ সংকেত) দেয়া হবে এবং তা গোপন রাখতে বলা হবে।

দলটির অন্যতম সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ বলেন, নির্বাচনের আগে প্রার্থীর কোনো দুর্বলতা থাকলে তা কাটিয়ে ওঠার জন্য গোপনে সিগন্যালও দেয়া হবে।

যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগ সম্পূর্ণ প্রস্তুত। ইতোমধ্যে প্রতিটি নির্বাচনী এলাকা থেকে তৃণমূলের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। দলের সভাপতি বিভিন্ন উইং থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন। এসব তথ্য-উপাত্তের ভিত্তিতে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেয়া হবে।

‘মোটামুটি সেই তালিকাও প্রস্তুত, প্রার্থিতাও প্রায় চূড়ান্ত। তফসিল ঘোষণার পরপরই মনোনয়ন কারা পাচ্ছেন, তা প্রকাশ করা হবে’- যোগ করেন তিনি।

সোমবার, সেপ্টেম্বর ০৩, ২০১৮

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

‘ঘাটাইলে গ্রামবাসির তোপের মুখে শালিসের টাকা ফেরত দিলো ইউপি সদস্য ও মাতাব্বররান’ শিরোনামে গতকাল রবিবার (০২ আগস্ট) টাঙ্গাইলের ঘাটাইল হতে প্রকাশিত অনলাইন পত্রিকা আমাদের ঘাটাইল ডটকম, ঘাটাইল ডটকম এবং টাঙ্গাইল হতে প্রকাশিত নিউজ টাঙ্গাইল ডটকম, আলোকিত বাংলা ডটকম, জাগ্রত বাংলা ডটকম এ প্র্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে অভিযুক্তরা। 

অনলাইনে পাঠানো এক প্রতিবাদলিপিতে তারা দাবি করেন, ‘তাদের রাজৗনৈতিক ও সামাজিক সম্মানহানীর একটি পক্ষ বিষয়টি ভিন্ন নেয়ার চেষ্ঠা করেছে। নিউজের ঘটনাটি সত‌্য হলেও নিউজের ভিতরে (শালিসের নামে নিরীহ মানুষকে জিম্মি করে থানা পুলিশের ভয় দেখিয়ে, নানাভাবে চাপ প্রয়োগে ঐ পরিবারকে জিম্মি করে ৯১ হাজার টাকা আদায়) করার অভিযোগটি একদম মিথ‌্যা ও অসত‌্য।  আসল ও সত‌্য ঘটনা হল :  আমরা এলাকার সবার সম্মতিতে গ্রাম‌্য শালিসের মাধ‌্যমে বিষয়টি মিমাংসা করে দেই। কিন্তু  অপর একটি পক্ষ পরদিন বিক্ষোভ মিছিল ও বিভিন্ন অপবাদ ছড়িয়ে সাংবাদিককে অবগত করে ঘটনাটি ভিন্ন খাতে নিয়ে নেয়।’ আমরা এই সংবাদের নিন্দা জানান। 

এই সংবাদের ব্যাপারে আমাদের প্রতিবেদক জানান,  সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি করা হয়েছে। এবং এখানে অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্টপক্ষের বক্তব্য হুবহু তুলে ধরা হয়েছে। 

ঘাটাইলে আমাদের বাংলা যুব সংঘের সভাপতির জন্মদিন পালিত


ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ঘাটাইলে হামিদপুর আমাদের বাংলা যুব সংঘ ক্লাবের সভাপতি আল আমিনের ২৩তম জন্মদিন পালন করা হয়েছে।

সোমবার (০৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে বারটার দিকে হামিদপুর আমাদের বাংলা যুব সংঘ ক্লাবের আয়োজনে সভাপতির বাসায় পৃথকভাবে জন্মদিনের কেক কাটা, আলোচনা সভা, নৈশভোজের আয়োজন করা হয়।

ক্লাবের পরিচালক আব্দুর রহমান রনির পরিচালনায় বক্তব্য রাখেন,মাওলানা ভাসানী স্মৃতি পরিষদ,ঘাটাইল উপজেলা শাখার সভাপতি অত্র ক্লাবের উপদেষ্টা সাংবাদিক রেজাউল করিম খান রাজু,মো.সাদ্দাম হোসেন,মো.বাবু মিয়া,সোহানুর রহমান প্রিন্স-সিনিয়র সভাপতি,বাপ্পি,সিদ্দিক হোসেন,হামিদ মিয়া,মানিক,রতন প্রমুখ। এসময় ক্লাবের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রবিবার, সেপ্টেম্বর ০২, ২০১৮

ঘাটাইলে জন্মাষ্ঠমী উদযাপিত

শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইলে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা শাখা আয়োজিত পৌর এলাকার শান্তিনগর হরি মন্দির প্রাঙ্গনে জন্মাষ্ঠমী উপলক্ষে পাঠকীর্ত্তন, লীলাকীর্ত্তন ও গীতা পাঠ অনুষ্ঠিত হয়।

পরে একটি বর্নাঢ্য শোভাযাত্রা ঘাটাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ঘাটাইল উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ অধির চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক কার্ত্তিক দত্ত, আইন বিষয়ক সম্পাদক সুমন আর্য্য, ধর্ম সংরক্ষণ বিষয়ক সম্পাদক সুধাংশ দে প্রমুখ।