সোমবার, সেপ্টেম্বর ১০, ২০১৮

ঘাটাইলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত

টাঙ্গাইলের  ঘাটাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ের ইউনিয়ন ভিত্তিক  বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা  অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১০ সেপ্টেম্বর) সকালে সরকারি  জিবিজি কলেজ মাঠে এ খেলা  অনুষ্ঠিত হয়। 

ফাইনাল খেলায় আনেহলা ইউনিয়ন পরিষদ ৩-০ গোলে দিঘলকান্দি ইউনিয়ন পরিষদ দলকে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রার্নাাসআপ দলের মাঝে ট্রফি প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মোঃ শহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আম্বিয়া সুলতানা, ঘাটাইল থানার ওসি মাকসুদুল আলম, সরকারি জিবিজি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি, ,মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম শামসুল হক, মৎম্য কর্মকর্তা মুহাম্মদ আব্দুল কুদ্দুছ, জামুরয়িা ইউপি চেয়ারম্যান শামীম খান, দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, দিগড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন প্রমূখ।