নিউজ ডেস্ক, ১৩ জানুয়ারী, আমাদের ঘাটাইল :
বুধবার, জানুয়ারি ১৩, ২০১৬
ঘাটাইলে স্বাস্থ্য কার্ডের রেজিস্ট্রেশন ২০ জানুয়ারি থেকে শুরু
নিউজ ডেস্ক, ১৩ জানুয়ারী, আমাদের ঘাটাইল :
আগামী ২০ জানুয়ারি থেকে টাঙ্গাইলের তিন উপজেলায় স্বাস্থ্য কার্ড প্রদানের লক্ষ্যে রেজিস্ট্রেশন শুরু হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচীর অংশ হিসেবে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে আধুনিক চিকিৎসাসেবা দিতে এই কার্ড প্রদান করা হচ্ছে। টাঙ্গাইলের মধুপুর, কালিহাতী ও ঘাটাইলে আগামী ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচীর পাইলট প্রকল্প শুরু হবে। মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচীর স্টিয়ারিং কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্বে করেন।সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার দরিদ্রবান্ধব সরকার। দেশ থেকে দারিদ্র্য বিমোচনে সরকার সামাজিক সুরক্ষা কর্মসূচী গ্রহণসহ নানাবিধ উদ্যোগ বাস্তবায়ন করছে। ফলে গত কয়েক বছরে দেশে দারিদ্র্যের হার অনেক কমেছে। তিনি বলেন, সরকার গরিব মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইতোমধ্যে যেসব কর্মসূচী হাতে নিয়েছে তার সুফল জনগণ পাচ্ছে। মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অতি দরিদ্র মানুষ যেন জটিল রোগের চিকিৎসা বিনামূল্যে করতে পারে সে লক্ষ্যে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচীর কাজ হাতে নেয়া হয়েছে।সভায় জানানো হয়, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কমিটির মাধ্যমে টাঙ্গাইলের ঘাটাইল, মধুপুর ও কালিহাতীতে অতি দারিদ্র্য সীমার নিচে অবস্থানকারী জনগোষ্ঠীর তালিকা তৈরি করা হয়েছে। আগামী ফেব্রুয়ারি থেকে ঐ তিন উপজেলায় প্রায় এক লাখ মানুষ সর্বোচ্চ ৫০ হাজার টাকার চিকিৎসা সুবিধা দিতে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হবে। এই কার্ডধারী ব্যক্তিগণ কয়েকটি নির্দিষ্ট জটিল রোগের চিকিৎসাসেবা পাবেন উপজেলা, জেলা পর্যায়ের সরকারী হাসপাতাল থেকে। পরিবার প্রতি একজন এই কার্ড পাবে।সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোঃ নুরুল হক, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক আসাদুল ইসলামসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।পরে ভারতের বিখ্যাত স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান আইএএমএসএমই অব ইন্ডিয়া এবং এশিয়ান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সের ৮ সদস্যের প্রতিনিধিদল স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন। আইএএমএসএমই-এ চেয়ারম্যান রাজীব ঢাওলা এবং এশিয়ান ইনস্টিটিউটের চেয়ারম্যান পদ্মভূষণ ডাঃ নরেন্দ্র কুমার পান্ডে এই দলের নেতৃত্ব দেন।ভারতীয় প্রতিনিধিদল বাংলাদেশে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের পরিকল্পনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী তাদের গরিব ও সাধারণ মানুষের জন্য সহজে ও কম খরচে বিশেষায়িত চিকিৎসা প্রদানের জন্য হাসপাতাল স্থাপনের উদ্যোগ নিতে আহ্বান জানান।
প্রকাশঃ ১৩ জানুয়ারী ২০১৬, ০৪:৩১:০০ অপরাহ্ন
ঘাটাইলের সাইটশৈলা গ্রামে এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষিত
ঘাটাইল (টাঙ্গাইল), ১২ জানুয়ারী, আমাদের ঘাটাইল :টাঙ্গাইলের ঘাটাইলে প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। গত সোমবার উপজেলার সাইটশৈলা গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। মঙ্গলবার কিশোরীর মা বাদি হয়ে এ ব্যাপারে ঘাটাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
পুলিশ ও ধর্ষিতার পরিবার জানায়, ১৬ বছর বয়সী প্রতিবন্ধী ধর্ষিতা কিশোরী ঘাটাইল উপজেলার সাইটশৈলা গ্রামে। সোমবার দুপুরে সে তার নিজ বাড়িতে রান্না করছিল। এ সময় পাশের বাড়ির শাহজাদা খান নামক ষাট বছর বয়স্ক এক লোক তাকে জলপাই দেয়ার কথা বলে ডেকে নেয়। পরে ওই ব্যক্তি তার বাড়িতে নিজের ঘরে নিয়ে কিশোরীকে ধর্ষণ করে। কিশোরী মেয়েটি বাড়িতে এসে তার মাকে ঘটনা জানায়। পরে তার মা এলাকাবাসীকে ঘটনাটি জানায়। এলাকার লোক ঘটনাটি টের পাওয়ায় আগেই ধর্ষক কৌশলে পালিয়ে যায়।মামলার পর আজ মঙ্গলবার পুলিশ মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে জন্য পাঠায়। ডাক্তারী পরীক্ষা শেষে টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে মেয়েটির জবানবন্দি লিপিবদ্ধ করা হয়। পরে মেয়েটিকে তার মায়ের হেফাজতে দেয়া হয়। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মঙ্গলবার ওই কিশোরীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রকাশঃ ১৩ জানুয়ারী ২০১৬, ১২:০১:০০ অপরাহ্ন
রবিবার, জানুয়ারি ১০, ২০১৬
চাঁদাবাজি মামলায় দেউলাবাড়ী ইউপি চেয়ারম্যান সোহবার হোসেনকে গ্রেপ্তার
শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কলেজ মোড় থেকে ১নং দেউলাবাড়ি ইউপি চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন (৫৫) কে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছে ঘাটাইল থানা পুলিশ। তাকে টাংগাইল জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পুলিশ জানায় ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন ঐ গ্রামের মোঃ নূরুল ইসলাম এর মেয়ে এ্যাডভোকেট শামীমা ইসলাম (৩৫) এর জায়গা জোরপূর্বক দখল করে এবং ৬ লক্ষ টাকার চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত মঙ্গলবার লোকজন নিয়ে জমির ধান ও পুকুর জোরপূর্বক দখলের চেষ্টা করে। এর পরিপ্রেক্ষিতে গত ২৫ ডিসেম্বর এ্যাডভোকেট শামীমা ইসলাম বাদী হয়ে ঘাটাইল থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করে।
এ বিষয়ে মামলার বাদী এ্যাডভোকেট শামীমা ইসলাম জানান, চেয়ারম্যান সোহরাব হোসেন আমার জমি জবরদখল করে রেখেছে এবং আমার কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি করেছে, আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। পরে আমি তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করেছি।
এ বিষয়ে ঘাটাইল থানার উপপরিদর্শক এস.আই তাইজুল ইসলাম জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি মামলার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন-তার বিরুদ্ধে জমি দখল ও চাঁদা চাওয়ার অপরাধে থানায় নিয়মিত মামলা হয়েছে।
উল্লেখ্য তার বিরুদ্ধে পাহাড় কাটা, গাছ কাটা সহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।
Labels:
ঘাটাইলের কথা,
দেউলাবাড়ী,
সর্বশেষ

এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)