মঙ্গলবার, সেপ্টেম্বর ০৬, ২০১৬

সখীপুর ও ঘাটাইলে গ্রাহকদের বিদ্যুৎ মিটার আছে কিন্তু হিসাব নম্বর নেই

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় শতাধিক বিদ্যুৎ গ্রাহকের মিটার আছে কিন্তু তাদের নামে কোন হিসাব নম্বর নেই। হিসাব নম্বর না থাকায় ওইসব গ্রাহকদের অবৈধ ঘোষণা করে ১৪০টি সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সখীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ। এক বিশেষ অভিযানে সখীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার ৮টি গ্রামের ১৪০ জন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে ওইসব গ্রাহক নিজেদের বৈধ গ্রাহক বলে দাবি করেছেন।
অনুসন্ধানে জানা যায়, প্রায় দু’বছর আগে টাঙ্গাইল জেলার এলেঙ্গা সেন্ট্রাল জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন প্রকল্প সখীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের আমতৈল, গারোবাদা, আকন্দের বাইদ, লক্ষীন্দর, মালিরচালা, বেইল্যা, তোলাবর, পাগারিয়া গ্রামের জন্যে ২৫০ কেভি ক্ষমতাসম্পন্ন তিনটি ট্রান্সফরমার স্থাপন করে। সেখান থেকে ঘাটাইল উপজেলার ওই ৮ গ্রামের তিন শতাধিক গ্রাহক নিজেদের বাড়ি, পোল্ট্রি ফার্ম ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎসংযোগ নেন। কিন্তু এখনও তারা কোনো হিসাব নম্বর পাননি। সখীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ অননুমোদিতভাবে বিদ্যুৎ ব্যবহারের তালিকা প্রণয়ন করে সাগরদীঘি ফিডারের ১৪০টি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এতে করে হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন করায় ওই ৮টি গ্রাম অন্ধকারে রয়েছে।
তবে গ্রাহকরা দাবি করেছেন সখীপুর পিডিবি অফিসের লোক পরিচয় দিয়ে প্রতি সংযোগে ৬ থেকে ৭ হাজার টাকা নিয়ে তাদের মিটার দেয়া হয়েছে। কিন্তু মিটার পেলেও দীর্ঘদিনেও তারা কোনো বিলের কাগজ পাননি জানিয়ে আকন্দের বাইদ গ্রামের গ্রাহক আবদুস সাত্তার (মিটার নং-৪২২১১৭) ও আবদুল কদ্দুছ (মিটার নং-৪২২১১৮) বলেন, হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন করায় আমরা পোল্ট্রি খামার নিয়ে খুব বিপাকে পড়েছি। দ্রুত বিদ্যুৎ সংযোগ না পেলে আমরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবো।
আমতৈল গ্রামের গ্রাহক ব্যবসায়ী জালাল উদ্দিন (মিটার নং-৪৬০২৫৮) জানান, ‘টাকা দিয়ে সংযোগ আনছি। বিলের কাগজ দিবো দিবো কইয়া দেরি করছে। এহন নাকি আমাগো নামে মামলা হবে। খুব টেনশনে আছি।’ ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত শিকদার বলেন, সংযোগ বিচ্ছিন্নের খবরটি পেয়েছি। তবে বিদ্যুৎ বিভাগের লোকজনের কারসাজির কারণে ওইসব গ্রাহক মামলা ও হয়রানির শিকার হবে এটা মেনে নেয়া যায় না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খতিয়ে দেখার জোর দাবি জানান তিনি।
এ ব্যাপারে সখীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহাদাত আলী বলেন, ‘তাদের সংযোগ আছে, মিটার আছে, কিন্তু তাদের নামে কোনো হিসাব নম্বর নেই। এ পর্যন্ত তারা কোনো বিলও পরিশোধ করেনি। হিসাব নম্বর ছাড়াই বিদ্যুৎ ব্যবহার করায় তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হবে।’ তবে এসব অবৈধ সংযোগ দেয়ার ক্ষেত্রে কারা জড়িত এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন।
এলেঙ্গা সেন্ট্রাল জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন প্রকল্পের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, ‘প্রকল্প অনুযায়ী আমরা ওই তিনটি ট্রান্সফরমার স্থাপন করেছি। অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়ে আমাদের কোনো দায়দায়িত্ব নেই। তবে সখীপুরে এক শ্রেণির বিদ্যুৎ সংযোগ দালালের দৌরাত্ম্যের কারণে সাধারণ গ্রাহকরা প্রতারিত হচ্ছেন।

সোমবার, সেপ্টেম্বর ০৫, ২০১৬

ঘাটাইলে সড়ক দূর্ঘটনায় একজন নিহত, আহত একজন

ঘাটাইল সংবাদদাতাঃ
টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলায় বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে মনিরা বেগম (২৬) নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছে। রোববার (৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ব্রাহ্মণশাসন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মনিরা বেগম টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর এলাকার সোহেল রানার স্ত্রী।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মনিরা বেগম কালিহাতী থেকে সিএনজি চালিত অটোরিক্সায় করে ঘাটাইল যাচ্ছিলেন। পথে অটোরিক্সাটি উপজেলার ব্রাহ্মণশাসন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই নারীকে আহত অবস্থায় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক মনিরা বেগমকে মৃত বলে ঘোষণা করেন।
ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার আব্দুর রশীদ ভূইয়া বলেন, নিহত ওই নারীর লাশ পুলিশ থানায় নিয়ে গেছে।

রবিবার, সেপ্টেম্বর ০৪, ২০১৬

ঘাটাইল পৌরসভার নব-নির্বাচিত মেয়র, কাউন্সিলরের শপথ গ্রহন

ঘাটাইল সংবাদদাতাঃ
টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার নব-নির্বাচিত মেয়র শহীদুজ্জামান খান ও কাউন্সিলররা  শপথ গ্রহন করেছেন। শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমদ তাদের শপথ বাক্য পাঠ করান। বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে তাদের এ শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় পরিচালক আইয়ুব হোসেন উপস্থিত ছিলেন।
গত ৭ আগষ্ট অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শহীদুজ্জামান খান  বিএনপি প্রার্থীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। একই অনুষ্ঠানে নব-নির্বাচিত কাউন্সিলরদেরও শপথ গ্রহন করানো হয়। শপথ নেয়া ১২ কাউন্সিলর ও মহিলা কাউন্সিলররার হলেন- বিশা মিয়া, হেকমত আলী, সাইফুল ইসলাম, লিটন সরকার, কাজী জাহাঙ্গীর, সোহানুর রহমান (মাজহার), শেখ কবির আহমেদ, শাহাদৎ হোসেন শামীম (শামীম সরকার) ও শহীদুল ইসলাম। সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ছালমা বেগম, রওশনা আরা রুবী ও রাশিদা বেগম।

শনিবার, সেপ্টেম্বর ০৩, ২০১৬

এখন অপেক্ষা সবুজ সংকেতের


একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে দেখা করার জন্য আজ বিকেলে তার পরিবারকে ডেকে পাঠিয়েছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। তবে মীর কাসেমের ফাঁসি আজ হচ্ছে কি না সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া না গেলেও গুঞ্জন রয়েছে আজকেই ফাঁসি হচ্ছে এ যুদ্ধাপরাধীর।

কারা কর্তৃপক্ষ বলছে, দণ্ড কার্যকরে তারা এখন শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গ্রিন সিগন্যালের অপেক্ষায়।

নাম প্রকাশ না করার শর্তে কারা অধিদফতরের দায়িত্বশীল একাধিক শীর্ষ কর্মকর্তা দুপুর পৌনে ১২টায় জাগো নিউজকে জানান, মীর কাসেম আলীর ফাঁসি আজ হতেও পারে আবার নাও হতে পারে। তাদের ভাষায় ‘ফিফটি ফিফটি চান্স’ রয়েছে।

একজন শীর্ষ দায়িত্বশীল কর্মকর্তা বলেন, মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝোলানোর লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যেই দুই দফা ফাঁসির মহড়াও হয়ে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গ্রিন সিগন্যাল পেলে যেকোনো সময় ফাঁসির কাষ্ঠে ঝোলানো হতে পারে মহান একাত্তরের যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা মীর কাসেম আলীর।

আইনি সব লড়াই চালিয়ে পরাজিত হওয়ার পর কাসেম আলীর সঙ্গে খোলা ছিল কেবল রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ। তবে শুক্রবার তিনি জানিয়ে দিয়েছেন, প্রাণভিক্ষার আবেদন করবেন না। ফলে কাসেম আলীর ফাঁসি কার্যকর এখন সময়ের ব্যাপার মাত্র।

শুক্রবার দুপুরে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার আবেদন করবেন না জানিয়ে দেয়ার পর থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। মূল কারাফটকে অতিরিক্ত কারারক্ষী মোতায়েন করা হয়।

কারাবিধি অনুযায়ী যেকোনো আসামির ফাঁসি কার্যকরের আগে তাকে পরিবারের সদস্যদের সঙ্গে শেষ দেখা করতে দেয়ার রেওয়াজ রয়েছে। এর আগে যুদ্ধাপরাধের অপরাধে দণ্ডিতরাও একই সুযোগ পেয়েছেন। আজ বিকেলে পরিবারের সদস্যদের ডেকে পাঠানোর কারণে ফাঁসি আজই হচ্ছে বলে জোর গুঞ্জন রয়েছে।

এখন অপেক্ষা সবুজ সংকেতের


একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে দেখা করার জন্য আজ বিকেলে তার পরিবারকে ডেকে পাঠিয়েছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। তবে মীর কাসেমের ফাঁসি আজ হচ্ছে কি না সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া না গেলেও গুঞ্জন রয়েছে আজকেই ফাঁসি হচ্ছে এ যুদ্ধাপরাধীর।

কারা কর্তৃপক্ষ বলছে, দণ্ড কার্যকরে তারা এখন শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গ্রিন সিগন্যালের অপেক্ষায়।

নাম প্রকাশ না করার শর্তে কারা অধিদফতরের দায়িত্বশীল একাধিক শীর্ষ কর্মকর্তা দুপুর পৌনে ১২টায় জাগো নিউজকে জানান, মীর কাসেম আলীর ফাঁসি আজ হতেও পারে আবার নাও হতে পারে। তাদের ভাষায় ‘ফিফটি ফিফটি চান্স’ রয়েছে।

একজন শীর্ষ দায়িত্বশীল কর্মকর্তা বলেন, মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝোলানোর লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যেই দুই দফা ফাঁসির মহড়াও হয়ে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গ্রিন সিগন্যাল পেলে যেকোনো সময় ফাঁসির কাষ্ঠে ঝোলানো হতে পারে মহান একাত্তরের যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা মীর কাসেম আলীর।

আইনি সব লড়াই চালিয়ে পরাজিত হওয়ার পর কাসেম আলীর সঙ্গে খোলা ছিল কেবল রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ। তবে শুক্রবার তিনি জানিয়ে দিয়েছেন, প্রাণভিক্ষার আবেদন করবেন না। ফলে কাসেম আলীর ফাঁসি কার্যকর এখন সময়ের ব্যাপার মাত্র।

শুক্রবার দুপুরে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার আবেদন করবেন না জানিয়ে দেয়ার পর থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। মূল কারাফটকে অতিরিক্ত কারারক্ষী মোতায়েন করা হয়।

কারাবিধি অনুযায়ী যেকোনো আসামির ফাঁসি কার্যকরের আগে তাকে পরিবারের সদস্যদের সঙ্গে শেষ দেখা করতে দেয়ার রেওয়াজ রয়েছে। এর আগে যুদ্ধাপরাধের অপরাধে দণ্ডিতরাও একই সুযোগ পেয়েছেন। আজ বিকেলে পরিবারের সদস্যদের ডেকে পাঠানোর কারণে ফাঁসি আজই হচ্ছে বলে জোর গুঞ্জন রয়েছে।

ঘাটাইলে সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে সমাবেশ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
সারাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে শবিবার সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাধুটি নজিব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রফিকুল সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, ঘাটাইল থানা এস.আই কামাল হোসেন, ০৬নং ওয়ার্ড়ের ইউপি সদস্য মোঃ ওয়াজেদ আলী, মুক্তিযোদ্ধা কুদরত আলী, ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মোছাঃ ফরিদা ইয়াসমিন মিম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ইমরান হোসেন ও মোঃ গিয়াস উদ্দিন প্রমুখ। 
জঙ্গি, মাদকসেবী ইত্যাদি ধরিয়ে দিতে পারে তাহলে তাকে এক ভরি স্বর্ণের চেন পুরস্কার ঘোষনা করেন সমাবেশে বক্তারা। 
সমাবেশে জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, কর্মচারী, ছাত্র ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।

প্রতিবছর গরুর সাথে ফ্রি থাকে ছাগল

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
শখের তোলা নাকি ৮০ টাকা! এটা তো কথার কথা, শখের জন্য মানুষ যে কী করতে পারে, তার অসংখ্য উদাহরণ আমাদের আশপাশেই রয়েছে। নিজেদের কথা ভাবলেও বোঝা যায় শখের কোন কিছু পেতে বা করতে কী প্রচেষ্টাই না থাকে আমাদের! আর যাদের জীবনে টাকা-পয়সার কখনো অভাব নেই, তারা চাইলেই যে কোনো কিছু কিনে অথবা করে ফেলতে পারেন। তাদের শখের নমুনাটাও অন্য সবার থেকে আলাদা এবং মুখ হা করে দেওয়ার মতোই। আবার কেউ কেউ আছে যাদের নেই টাকা-পয়সা তবে তাদের নেই কোন শখের কমতি।
এ রকমই একজন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের সিংগুরিয়া গ্রামের মো. আব্দুল বাকী ওরফে বাক্কু পাগলা। বয়স ৭০ ছাড়িয়ে গেলেও এখনও প্রতিনিয়ত কাজ করতে হয় মাঠে-ঘাটে। জমিজমা বলতে বাড়ির ভিটেই তার একমাত্র সম্ভল। তবুও তার যুবক বয়স থেকেই ইচ্ছে সে ঋণ করে হলেও প্রতিবছর একটি ষাড় গরু পালন করে বিশাল বড় করে কোরবানির ঈদের আগে হাটে বিক্রি করে দিবে। এবং তার সাথে একটি ছাগলও ফ্রি দিবে।
তার দেওয়া তথ্য মতে, সেই যুবক বয়স থেকে এ পর্যন্ত প্রতিবছর একটি করে ষাড় গরু কোরবানির ঈদের আগে অথবা পরে হাটে থেকে ক্রয় করে ৫০ থেকে ৮০হাজার টাকা দিয়ে। সে গরুকে এক বছর লালন পালন করে মোটাতাজা করে বিক্রির উপযোগী করে গড়ে তোলে। ঠিক প্রতিবছরের ন্যায় এবারও একটি গরু তিনি পালন করছেন। সে গরুটাকে এক নজর দেখার জন্য প্রতিদিন তাদের বাড়িতে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে শতশত উৎসুক জনতা এসে ভীড় জমায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আব্দুল বাকী ওরফে বাক্কু পাগলা তাদের বাড়িতে গরুকে খাওয়াচ্ছেন। তখন এ ব্যাপারে তার কাছে জানতে চাইলে তিনি জানান, মানুষ হাট-বাজার থেকে গরু কিনে এনে তা লালন পালন করে। আবার সেটাকে বিক্রি করে কিছু লাভের আশায় তবে সেটা তিনি করেন না। সেই যুবক বয়স থেকে গরু পালন করতো তিনি গরু লড়াই প্রতিযোগীতায় অংশগ্রহণ করার জন্য, কিন্তু এখন তো আর গরু লড়াই প্রতিযোগীতা দেওয়া হয় না তাই শখের কারনেই প্রতিবছর একটি করে গরু অনেক কষ্টে লালন পালন করে আসছেন তিনি।
তিনি জানান তার এই গরু টি গত বছর কোরবানির ঈদের এক সপ্তাহ আগে ৬২ হাজার টাকা দিয়ে ক্রয় করেন। এপর্যন্ত তার জন্য ভূষি, খৈল, খড়, চালের খুদ ও অন্যান্য খরচসহ প্রায় ১লক্ষ টাকার মতো শুধু খরচই হয়েছে। প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে আব্দুল বাকী ওরফে বাক্কু পাগলা বলেন, যদি এখন গরুটি খরচের টাকার চেয়ে কমও বিক্রি হয় তাও কষ্ট পাবে না। তিনি আরো জানান গরুটির সাথে একটি ছাগল ও পালন করেন তিনি, যে গরুটা কিনবে তাকে ওই ছাগল ফ্রি দেওয়া হবে বলেও জানান।

মঙ্গলবার, আগস্ট ৩০, ২০১৬

ঘাটাইলের ইউএনওর গনশুনানী

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) কার্যালয়ে প্রতি মঙ্গলবার গন শুনানী চলে । গতকাল ৩০ আগস্ট মঙ্গলবার  অনুষ্ঠিত হয় গনশুনানী । এতে গত দুই মাসে ৫৩টি অভিযোগ জমা হয়। ্এদের মধ্যে ৩১ টি অভিযোগ নিষ্পত্তি করা হয় । চলমান রয়েছে আরো ২২ টি অভিযোগ । অভিযোগ গুলোর মধ্যে  রয়েছে  নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ, মাদক, ভূ -সম্পত্তি  জবর দখল, সরকারী রাস্তা বেদখল পরিবেশন দুষণ আর্থিক অনিয়ম, গণ উপাত্ত দুর্নীতি, শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত, টিআর কাবিখা, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, ভূমীহীন খাস জমি বরাদ্দ ইত্যাদি । গণ শুনানী পরিচালনা করেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কাশেম মুহাম্মদ শাহীন এসময় উপস্থিত ছিলেন দিঘন ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আবুল কামাল আজাদ মামুন, সন্ধানপুর নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি খান ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুর রহমান প্রমুখ। 

সোমবার, আগস্ট ২৯, ২০১৬

ঘাটাইলে জঙ্গিবাদের প্রতিবাদে মানববন্ধন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ  
সোমবার সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঘাটাইল শাখার উদ্দ্যোগে ১৫ আগষ্ট ও ২১ আগষ্ট এর নির্মম হত্যাযজ্ঞ ও জঙ্গিবাদের তীব্র প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।  বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঘাটাইল শাখা আয়োজিত পুরাতন বাসস্ট্যান্ডে মানববন্ধনে অংশগ্রহন করেন নবনির্বাচিত ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান,   বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি সাইদুর রহমান সিদ্দিকী (আবু), সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান পান্না, সাবেক ছাত্রনেতা আবু মোন্নাফ ছানা, আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন বিুদ্যৎ, আবুল কালাম, জুলহাস উদ্দিন, শফিকুল ইসলাম শফি প্রমুখ সহ বিভিন্ন কোম্পানীর প্রতিনিধিগণও উপস্থিত ছিলেন।  

রবিবার, আগস্ট ২৮, ২০১৬

ঘাটাইলে ১২ টন চোরাই রাবার উদ্ধার

মোঃ খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
 টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ব্রাহ্মাণশাসন থেকে গত রবিবার বিকেলে ১২ টন চোরাই রাবার উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন জানতে পারে-  মধুপুর রাবার বাগান থেকে চুরি করা  রাবার নিয়ে  ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক হয়ে একটি ট্রাক যাচ্ছিল। তাৎক্ষণিকভাবে ঘাটাইল থানাধীন ব্রাহ্মণ  শাসন বাজারের  চেকপোস্টে ট্রাকটিকে সিগন্যাল দিলে ড্রাইভার গাড়ি থামায়। এ সময় ড্রাইভারসহ অজ্ঞাত চার জন পালিয়ে যায়।
এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সাইফুল ইসলাম সানতু জানান, পুলিশ ধাওয়া দিয়ে  একজনকে আটক করে। ওই ট্রাকে ১২ টন রাবার ছিল। যার আনুমানিক মূল্য ২০ লাখ ৪০ হাজার টাকা।