শুক্রবার, জানুয়ারি ২৯, ২০১৬

কুড়িপাড়া গন উচ্চ বিদ্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃ সবুজ সরকার, ঘাটাইল(টাঙ্গাইল),২৯ জানুয়ারী, আমাদের ঘাটাইলঃঐতিহ্যবাহী কুড়িপাড়া গন উচ্চ বিদ্যালয়ে আসন্ন এস.এসসি পরিক্ষার্থীদের বিদায় এবং নবাগত ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে| বৃহস্পতিবার সকাল ১১ঘটিকার সময় মিলাদ মাহফিলে মুখোরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গন৷ মিলাদ মাহফিলের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক শহিদুজ্জামান শহিদ(ভিপি শহিদ)| উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশুতোষ দেব এবং সিনিয়র ও সহকারি শিক্ষক শিক্ষিকা বৃন্দ ৷আরো উপস্থিত ছিলেন সাবেক ম্যানেজিং কমিটির সদস্য ও অবিভাবক বৃন্দ ৷মিলাদ মাহফিল পরিচালনা করেন রফিকুল ইসলাাম |মিলাদ মাহফিলে বিদায়ী ছাত্রছাত্রীদের জন্য উজ্জল ভবিষ্যত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় ৷ এবং নবাগত ছাত্রছাত্রীতের ফুল দিয়ে বরণ করা হয় ৷

প্রকাশঃ ২৯ জানুয়ারী ২০১৬, ১০:০১:০০ অপরাহ্ন

বুধবার, জানুয়ারি ২৭, ২০১৬

ঘাটাইলে মাদক বিরোধী সাইকেল র‌্যালি

উত্তম আর্য্য, ঘাটাইল (টাঙ্গাইল), ২৭ জানুয়ারি, আমাদের ঘাটাইল :
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মাস ব্যাপি মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার সকালে  স্কুল কলেজের ও সুশীল সমাজের লোকজনদের নিয়ে একটি সাইকেল র‌্যালি অনুুষ্ঠিত হয়েছে। সাইকেল র‌্যালিটি উপজেলা চত্বর থেকে পৌর এলাকার বাজার রোড হয়ে শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডিসাইড মাদকাসক্ত নিরাময় কেন্দ্র এর সহযোগিতায় উপজেলা প্রশাসন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিস আয়োজিত উপজেলা অডিটরিয়ামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর টাংগাইল শাখার পরিচালক আবুল হাশেম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার আছমা আরা বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিবিজি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মণি, বাংলাদেশ মানবাধিকার কমিশন এর টাংগাইল জেলা সভানেত্রী নাছরিন জাহান (বিউটি), ঘাটাইল থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা মন্ডল, জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মোঃ মামুন, টাংগাইল ডিসাইড মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক লায়ন ইঞ্জিনিয়ার হাসান উদ্দিন লিটন , জিবিজি কলেজের সাবেক ভিপি শহিদুজ্জামান খান প্রমুখ।

প্রকাশঃ ২৭ জানুয়ারী ২০১৬, ০১:৫৫:০০ অপরাহ্ন

ঘাটাইলে অবৈধ কাঠ পোড়ানোর দায়ে বিভিন্ন ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা


উত্তম আর্য্য, ঘাটাইল (টাঙ্গাইল), ২৭ জানুয়ারি, আমাদের ঘাটাইল :
টাঙ্গাইল ঘাটাইল উপজেলার বিভিন্ন ইটভাটায় অবৈধ কাঠ পোড়ানো লাইসেন্স বিহীন ইটভাটা পরিচালনা পরিবেশর অধিদপ্তরের প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অপরাধে মঙ্গবার বিকেলে ২ লক্ষাধিক টাকা জরিমানা করেছেন যৌথ অভিযানে অংশগ্রহন করা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রে উপজেলা নির্বাহী অফিসার আছমা আরা বেগম ও উপজেলা সহকারী কমিনার (ভূমি) প্রভাংশু সোম মহান।  ভ্রাম্যমান আদালত এ সময় ঘাটাইলে অবস্থিত আর. এস. এম. ব্রিক ফিল্ড কে ১ লক্ষ টাকা জরিমানা, এস.কে.বি ব্রিক ফিল্ড কে ৪০ হাজার টাকা জরিমানা, লিটন ব্রিক ফিল্ড ৩০ হাজার টাকা, এস.বি. ব্রিক ফিল্ড ৩০ হাজার করে মোট ৪টি ইটভাটায় জরিমানা করেন।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রে আছমা আরা বেগম জানান-ঘাটাইল উপজেলায় বেশিরভাগ ইটভাটায় কোন প্রকার লাইসেন্স নেই ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বিহীন অবৈধভাবে ইটভাটা পরিচালনা করছেন। যারা কাগজপত্র ছাড়া ইটভাটা পরিচালনা করিতেছেন তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। 

প্রকাশঃ ২৭ জানুয়ারী ২০১৬, ০১:৪৮:০০ অপরাহ্ন

মঙ্গলবার, জানুয়ারি ২৬, ২০১৬

ঘাটাইলে বন বিভাগের গাছ কেটে করাত কল ও বাসা বাড়ী তৈরী


ঘাটাইলের ধলাপাড়া বিট কর্মকর্তার ঘুষ বানিজ্য  

মোঃ রবিউল ইসলাম বাদল ও মোঃ খায়রুল ইসলাম, ঘাটাইল(টাঙ্গাইল), ২৬ জানুয়ারী, আমাদের ঘাটাইল: 

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া বিট কর্মকর্তা খলিলুর রহমান বনের গাছ রক্ষা করার বদলে  নিজেই বনের গাছ বিক্রি করে দিচ্ছে এলাকার কাঠচোরদের কাছে। সেই সাথে মোটা টাকায় পকেট ভরে  বনবিভাগের গেজেটভূক্ত জমি একে একে তুলে দিচ্ছেন ভূমি দস্যুর হাতে। ফলে একদিকে হারিয়ে যাচ্ছে বন, অন্যদিকে সরকার হারাচ্ছে তার রাজস্ব সেই সাথে প্রকৃতি হারাচ্ছে তার পরিবেশ। 
সরেজমিনে গিয়ে এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, ধলাপাড়া রেঞ্জের আওতাধীন ধলাপাড়া বিটকর্মকর্তা খলিলুর রহমান ঘাটাইলে যোগদানের পর থেকেই এলাকার কাঠচোর ও ভূমি দস্যুর সাথে সখ্য গড়ে তোলে। প্রতিদিন ডিউটির নাম করে কাঠচোর ও ভূমি দস্যুর সাথে আড্ডায় মেতে থাকে। আর সুযোগ বুঝে বিটকর্মকর্তা  কাঠচোরদেরকে গাছকাটার সুযোগ করে দেয়। পরে কাটা গাছের গুড়ি উপরে ফেলে বনের জমি অলিখিতভাবে তুলে দিচ্ছে ভূমি দস্যুদের হাতে। ফলে বনবিভাগের গেজেট ভূক্ত জমিতে দিন দিন গড়ে উঠেছে পোলট্টি ফার্ম, করাত কল, হ্যাচারী, কোচিং সেন্টার, মাদ্রাসা, কারখানা, গুদাম ও বাসাবাড়ী। এভাবেই বেদখল হয়ে পড়ছে বন বিভাগের জমি। সরেজমিনে গিয়েও এর সত্যতা পাওয়া যায়।  
জানা যায় ধলাপাড়া বিটের আওতাধীন মুরাইদ, মধুরচালা, দুলালিয়া, শাপলাপাড়া, নয়াপাড়া, সিংহচালা, শালিয়াবহ ও আকন্দেরবাইদ মৌজায় বনবিভাগের রোপনকৃত গাছের ৭০ ভাগই চুরি হয়ে গেছে । সরকারী কাগজে কলমে বনবিভাগের বাগান থাকলেও ভূমি দস্যুরা সেইসব জমিতে তুলা, আলু ও আনারসের চাষ করেছেন। সেই সাথে গড়ে তুলছেন অবৈধ স্থাপনা। 
সরজমিনে গিয়ে দেখা যায়, মুরাইদ মৌজায় ৩২৮ দাগে-১৫.৪০ একর জমির উপর বনবিভাগের রোপনকৃত গাছ নাই বললেই চলে। ঐ গ্রামের নিয়ামুদ্দিনের ছেলে মোস্তফা মিয়া বনের গাছ কেটে গড়ে তুলছেন নিজের  বাসাবাড়ী, পোল্ট্রি ফার্ম ও করাত কল। মুরাইদ গ্রামের মোস্তফা মিয়া মাদরাসার নামের নিজস্ব জমি নিজে ভোগ করে বন বিভাগের জমিতে গড়ে তুলছেন মাদরাসা। পুরো জমিতে চাষ করেছেন আনারস।  একই মৌজায় ১৪৭৮ নং দাগে ১৩.৭০ একর জমিতে মোস্তফা মিয়া বনের গাছ কেটে  তার মেয়ের জামাই জাহিদ কে দিয়ে তুলা চাষ করাইয়াছেন। সলিং বাজারের বাসিন্দা আবু হানিফ জানায় মুরাই মৌজায় বনবিভাগের ১০৯৪, ১৪৭৮ ও ৩২৮ দাগের ৬৪.৬০ একর জমির উপর বনবিভাগের রোপনকৃত গাছ মোস্তফা মিয়া ও  তার সহযোগী রফিক তরফদার গোলাপ হোসেন, ইউসুফ, হযরত, কদ্দুস ও ছাত্তার গংরা বিটকর্মকর্তা খলিলুর রহমানকে টাকা দিয়ে সরকারের প্রায় কোটি টাকা মূল্যের গাছ কেটে বিভিন্ন করাত কলে বিক্রি করে দিয়েছেন। তিনি আরো বলেন বীটকর্মকর্তা খলিলুর রহমান আর কিছুদিন ঘাটাইলে থাকলে ধলাপাড়া বীটে বন বলতে কিছু থাকবে না। বনবিভাগের জমিতে কিভাবে মুরগীর ফার্ম, করাত কল স্থাপন করছেন এ বিষয়ে মোস্তফা মিয়ার নিকট জানতে চাইলে তিনি বলেন বীট কর্মকর্তার পরামর্শে আমার নিজের জমিতেই সবকিছু স্থাপন করেছি। বন বিভাগের জমি কিভাবে আপনার নিজস্ব হয় কাগজপত্র দেখতে চাইলে অপারগতা প্রকাশ করেন।  

প্লটের মালিক ও মুরাইদ গ্রামের বাসিন্দা ফজর আলী জানায় একই মৌজায় ৩৩৫ দাগে ৩.২৫ একর বন বিভাগের জমিতে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো থাকলেও মুরাইদ গ্রামের মোতালেব, সুরুজ ও ফজলু মিয়া গত ১লা নভেম্বর প্লটের ৭টি সেগুন গাছ সহ অন্যান্য ৬৪টি গাছ কেটে গারোবাজার করাত কলে বিক্রি করে দেয়। তিনি দুঃখ প্রকাশ করে বলেন প্লটের গাছ কাটার সময় বিটকর্মকর্তা খলিলুর রহমানকে সংবাদ দিলেও  তিনি গাছ জব্দ না করে তাদের সাথে দেখা করে চলে যান। মুরাইদ গ্রামের জহুরুল ও লতিফ জানায়  আমরা বিভিন্ন সময় চোরাই গাছ জমা করে  বীট কর্মকর্তাকে সংবাদ দিয়েছি তিনি বরাবরই গাছ জব্দ না করে চোরদের কাছ থেকে টাকা নিয়ে চলে গেছেন।  বনের গাছ কাটা ও মুরগীর ফার্ম স্থাপন করার বিষয়ে ধলাপাড়া বিট কর্মকর্তা খলিলুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, পাবলিক বলে আমার জমি, আমরা বলি সরকারের জমি এ নিয়ে ঝামেলায় আছি ভাই। তবে নেতা মেম্বার সাহেব কে বলেছি তিনি কাগজপত্র দেখে একটা ফয়সালা দিবেন । বনবিভাগের জমি নেতা কিভাবে ফয়সালা দিবেন জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে মোবাইলের লাইন কেটে দেন। 
ধলাপাড়া বিটের গাছ চুরি ও জমি বেদখল হওয়ার বিষয়ে উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন- গাছ চুরি ও জমি বেদখল হয়ে যাওয়া এটা তারা কোন বিষয়ই মনে করেন না, তারা সবসময় নিজেদের পকেট ভারী করতে গরিবের নামে মামলা দিয়ে ধনীদের বাঁচাতে বেশি ব্যস্ত থাকে। 
এ বিষয়ে ধলাপাড়া রেঞ্জার আবু জাফরের নিকট জানতে চাইলে তিনি বলেন, বন সংক্রান্ত কোন বিষয় হলে আমাকে জানাবেন আমি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। 

প্রকাশঃ ২৬ জানুয়ারী ২০১৬, ০২:০৮:০০ অপরাহ্ন


ঘাটাইলে তোড়জোড় শুরু হয়েছে ইউপি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের

মোঃ খায়রুল ইসলাম, ঘাটাইল(টাঙ্গাইল), ২৬ জানুয়ারি, আমাদের ঘাটাইল:
ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে  টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার প্রতিটি ইউনিয়নেই তোড়জোড় শুরু হয়েছে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের। উপজেলায় বর্তমানে মোট ১৪ টি ইউনিয়ন থাকলেও তিনটি ইউনিয়ন নতুন হওয়াতে এবার ১১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
স্থানীয় সরকার আইন সংশোধিত হওয়ায় প্রার্থীরা এখন দলীয় প্রতীক পাওয়ার জন্য তৎপর হয়ে উঠেছে।
এবার সারাদেশে পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের বিপুল বিজয়ের কারণে সরকার দলীয় প্রতীক পেতে তৎপর হয়ে উঠেছে অধিকাংশ প্রার্থী। উপজেলা ও জেলা পর্যায়ের প্রভাবশালী নেতাদের সমর্থন আদায়ে জোর লবিং শুরু করেছে আওয়ামী লীগ সমর্থকরা। তবে অধিকাংশ এলাকাতেই একাধিক প্রার্থী থাকায় কার ভাগে ছিঁকে ছিড়বে তা নিয়ে দুঃশ্চিন্তায় অনেকেই।
অন্যান্য দলের মধ্যে বিএনপি সমর্থক প্রার্থীরাও দলীয় মনোনয়ন পেতে লবিং শুরু করেছেন। তবে বিএনপিতে একক প্রার্থী থাকবে বলে দলীয় সূত্রে আভাস পাওয়া গেছে।
তবে জামায়াত বিএনপির সাথে একটা সমঝোতায় যাবে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
এদিকে সর্বত্র ভোটারদের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেছে। অনেক প্রার্থী তাদের সাথে দেখা সাাৎ করছেন। তাদের দোয়া চাইছেন, সমর্থন আাদায়ের চেষ্টা করছেন।

প্রকাশঃ ২৬ জানুয়ারী ২০১৬, ১২:০৮:০০ অপরাহ্ন

শনিবার, জানুয়ারি ২৩, ২০১৬

ঘাটাইলে পিঠা উৎসব অনুষ্ঠিত

মোঃ নজরুল ইসলাম, ঘাটাইল(টাঙ্গাইল), ২৩ জানুয়ারি, আমাদের ঘাটাইল :

শিশুদের জন্য পিঠা উৎসবশিশুদের মধ্যে শীতের পিঠার পরিচয় করিয়ে দিতে টাঙ্গাইলের ঘাটাইলে শুক্রবার পিঠা উৎসবের আয়োজন করা হয়। উইজডম ভ্যালি নিজস্ব ক্যাম্পাসে এ উৎসবের আয়োজন করে। সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে এ উৎসব। শিশুদের অভিভাবকরা নানা রকমের পিঠার পসরা সাজিয়ে রাখেন টেবিলে। আর এসব পিঠার বেশির ভাগ ক্রেতাই ছিল শিশু। তবে বড়রাও পিঠা খাওয়ায় পিছিয়ে ছিল না।ঘাটাইল উপজেলার মধ্যে প্রথমবারের মতো এরকম পিঠা উৎসবের আয়োজন করায় শিশু, অভিভাবকরাসহ স্থানীয়রা দারুণ খুশি।

চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্না আক্তার আশা সকালেই উৎসবে এসেছে। সে গোলাপ ও ঝাল পিঠাসহ কয়েক রকমের পিঠা কিনে খেয়েছে।
তামান্না আক্তার আশা বলে, খুব ভালো লাগছে। আগে কখনও এ রকম পিঠা কিনে খাইনি। নতুন নতুন অনেক পিঠা আছে এখানে। একই শ্রেণির আছিয়া আজাদ কমাও পিঠা কিনে খাচ্ছিল। সে বলে, পিঠাগুলো খুব মজার। আমার মনে হচ্ছে পিঠা মেলায় আসছি। কত রকমের পিঠা!
চতুর্থ শ্রেণির ছাত্র সাদমান মুনিম ও তার ছোট ভাই প্রথম শ্রেণির ছাত্র সালমান মুহিদ এসেছে তাদের মায়ের সঙ্গে। তারা দুই ভাইও কয়েক রকমের পিঠা খেয়েছে বলে জানায় বাংলা ট্রিবিউনকে।
শিশুদের জন্য পিঠা উৎসবহেলনাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে সন্ধা’র পিঠা স্টলের স্বত্বাধিকারী শাহিনা আক্তার পিঠা উৎসবে ৩৬ প্রকারের পিঠা তৈরি করেছেন। তিনি বলেন, ঘাটাইলে এই প্রথম এ রকম পিঠা উৎসব হচ্ছে। এ প্রজন্মের শিশুদের গ্রাম বাংলার বিভিন্ন ধরনের পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এরকম আয়োজন অব্যাহত রাখা দরকার। একই মত ব্যক্ত করেন পিঠাঘরের ডেইজি লাকী। তার স্টলেও ২১ ধরনের পিঠা শোভা পাচ্ছে।

উৎসবের আয়োজক উইজডম ভ্যালি’র অধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন আমাদের ঘাটাইল ডটকমকে বলেন, চিনিসূতী, পাতাবাহারী, তালপিঠা, বৌসোহাগী, গোলাপ ফুল, ডালপাটা, সাতখোলা, ভাজাপুলি, খাস্তা, দুধকুলি, আন্তসা, ঝড়কা, সিমফুলসহ শতাধিক প্রকারের পিঠা উৎসবে প্রদর্শন ও বিক্রি করা হয়। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পিঠাকে নাগরিক জীবনে ফিরিয়ে এনে এ প্রজন্মের শিশুদের মাঝে পরিচিত করতেই এ উৎসবের আয়োজন। প্রতি বছর এরকম আয়োজন করা হবে  জানান তিনি। পরে সন্ধা’র পিঠা, পিঠাঘর ও বয়াংসি পারমাকালচার স্টলকে সেরা হিসেবে পুরস্কৃত করা হয়।

প্রকাশঃ ২৩ জানুয়ারী ২০১৬, ১০:৫২:০০ অপরাহ্ন


বৃহস্পতিবার, জানুয়ারি ২১, ২০১৬

১৬ মাস পলাতক এমপি রানা বহিষ্কার দাবি আওয়ামী লীগের

আতিকুর রহমান, ঘাটাইল(টাঙ্গাইল), ২১ জানুয়ারি, আমাদের ঘাটাইল:টাঙ্গাইল আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহম্মেদ হত্যার তিন বছর পেরিয়ে গেল সোমবার। তার হত্যায় জড়িতদের গ্রেফতার ও বহিষ্কারের দাবিতে জেলা ও থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ প্রতিবাদ সভা করেছে। ডিবি পুলিশ জানায়, ২০১৩ সালের ১৮ জানুয়ারি শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসার কাছে এই প্রভাবশালীর নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর তার স্ত্রী নাহার আহম্মেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। মামলার তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশ ডিবিতে দেওয়া হয়। ২০১৪ সালের আগস্ট মাসে হত্যায় জড়িত থাকার অভিযোগে আনিসুল ইসলাম রাজা ও মোহাম্মদ আলী নামে দুজনকে পুলিশ গ্রেফতার করে। এ হত্যাকাণ্ডে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা এবং তার তিন ভাই টাঙ্গাইল পৌরসভার তত্কালীন মেয়র শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুর রহমান খান মুক্তি, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাঁকন ও ছাত্রলীগের তত্কালীন কেন্দ্রীয় সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পা জড়িত উল্লেখ করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন গ্রেফতার দুই আসামি। এর পর থেকে এমপি আমানুর রহমান খান রানা ও তার তিন ভাই ১৬ মাস ধরে পলাতক। এমপি রানাকে গ্রেফতার করতে না পারায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংগঠনগুলো এমপি রানাকে দল থেকে বহিষ্কারের দাবি তুলেছে। এ বিষয়ে জানতে চাইলে ঘাটাইল উপজেলা ছাত্রলীগের নেতা আবু সাঈদ রুবেল বলেন, ‘এমপি রানা ১৬ মাস ধরে পলাতক। আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কার দাবি করছি।’ উপজেলা যুবলীগ নেতা মাহবুব আলম বলেন, ‘মুক্তিযোদ্ধা ফারুক আহম্মেদ হত্যায় জড়িতদের গ্রেফতার করে বিচারের দাবি জানাচ্ছি। একই সঙ্গে এমপি রানাকে দল থেকে বহিষ্কার করে ঘাটাইলবাসীকে কলঙ্কমুক্ত করা হোক।’ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম খান লেবু বলেন, ‘ফারুক হত্যায় জড়িত এমপি রানা ১৬ মাস ধরে এলাকাছাড়া। তার এই পলাতক থাকার কারণে ঘাটাইলবাসী যেমন উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন, তেমনি ঘাটাইল আওয়ামী লীগে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাকে দল থেকে এমপি রানাকে বহিষ্কারের জন্য প্রধানমন্ত্রীর কাছে নিবেদন করছি।’প্রকাশঃ ২১ জানুয়ারী ২০১৬, ০৮:২২:০০ অপরাহ্ন

বুধবার, জানুয়ারি ২০, ২০১৬

ঘাটাইলের লাউয়া গ্রামে ইভটিজিংয়ের দায়ে জুয়েল মিয়া নামে একজনকে জরিমানা

ঘাটাইল(টাঙ্গাইল), ২০ জানুয়ারি, আমাদের ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া মডেল ইউনিয়নের লাউয়া গ্রামের জুয়েল মিয়াকে (৩৫) মঙ্গলবার বিকেলে তার পাশের বাড়ির এক মেয়েকে ইভটিজিং করার দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও আছমা আরা বেগম। এ বিষয়ে ওই মেয়ে বাদী হয়ে ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করলে পরে এই জরিমানা করা হয়।ইউএনও আছমা আরা বেগম জানান, ঘাটাইল উপজেলার জামুরিয়া মডেল ইউনিয়নের সোহরাব হোসেনের ছেলে জুয়েল মিয়া (৩৫) তার পাশের বাড়ির এক মেয়েকে বিভিন্ন সময় রাস্তাঘাটে ইভটিজিং করতেন। পরে ওই মেয়ে বিষয়টি অভিভাবককে জানালে ছেলের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ জুয়েলকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করে। পরবর্তীতে আর কোন সময় রাস্তাঘাটে কোন মেয়েকে ইভটিজিং করবে না মর্মে মুচলেকা দেয়।

প্রকাশঃ ২০ জানুয়ারী ২০১৬, ০১:৫২:০০ অপরাহ্ন

মঙ্গলবার, জানুয়ারি ১৯, ২০১৬

ঘাটাইলে জিয়াউর রহমানের ৮০তম জন্ম দিন পালিত


মোঃ নজরুল ইসলাম,ঘাটাইল(টাঙ্গাইল), ১৯ জানুয়ারি,

আমাদের ঘাটাইল :মঙ্গলবার যথাযথ মর্যাদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮০তম জন্মদিন পালিত হয়।  এ উপলক্ষে উপজেলা বি.এন.পির নিজ কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।  উপজেলা, পৌর বি.এন.পি, যুবদল, ছাত্রদল যৌথ ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।উপজেলা বি.এন.পির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বি.এন.পির সাধারন সম্পাদক আ.খ.ম রেজাউল করিম, যুগ্ম সম্পাদক হেলালুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক শামীম খান, পৌর বি.এন.পির সভাপতি ও মেয়র মঞ্জুরুল হক মঞ্জু , সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, সাংগঠনিক সম্পাদক শামীম সরকার, যুবদলের সভাপতি রফিকুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহম্মেদ সাগর,উপজেলা ছাত্রদলের আহবায়ক খুররম মাসুদ সিদ্দিকী ও কলেজ শাখা ছাত্র দলের আহবায় মোঃ আফজাল হোসেন।

প্রকাশঃ ১৯ জানুয়ারী ২০১৬, ০৭:৫২:০০ অপরাহ্ন

সোমবার, জানুয়ারি ১৮, ২০১৬

ঘাটাইলে মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন

নিউজ ডেস্ক, ১৮ জানুয়ারি, আমাদের ঘাটাইল : 

সোমবার ঘাটাইল উপজেলায় সারাদেশের ন্যয় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীদের শর্তহীনভাবে ৮ম জাতীয় স্কেল দ্রুত বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখা আয়োজিত ৫২টি মাধ্যমিক বিদ্যালয়ের সহ¯্রাধিক শিক্ষক ও কর্মচারী ঘাটাইল গণ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি খন্দকার তাহাজজত হোসেন এর সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান,  সাংগঠনিক সম্পাদক বিপ্লব সরকার প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর শিক্ষক নেতৃবৃন্দ একটি স্মারকলিপি প্রদান করেন। 

প্রকাশঃ ১৮ জানুয়ারী ২০১৬, ০১:৫২:০০ অপরাহ্ন