উত্তম আর্য্য, ঘাটাইল (টাঙ্গাইল), ২৭ জানুয়ারি, আমাদের ঘাটাইল :
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মাস ব্যাপি মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার সকালে স্কুল কলেজের ও সুশীল সমাজের লোকজনদের নিয়ে একটি সাইকেল র্যালি অনুুষ্ঠিত হয়েছে। সাইকেল র্যালিটি উপজেলা চত্বর থেকে পৌর এলাকার বাজার রোড হয়ে শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডিসাইড মাদকাসক্ত নিরাময় কেন্দ্র এর সহযোগিতায় উপজেলা প্রশাসন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিস আয়োজিত উপজেলা অডিটরিয়ামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর টাংগাইল শাখার পরিচালক আবুল হাশেম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার আছমা আরা বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিবিজি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মণি, বাংলাদেশ মানবাধিকার কমিশন এর টাংগাইল জেলা সভানেত্রী নাছরিন জাহান (বিউটি), ঘাটাইল থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা মন্ডল, জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মোঃ মামুন, টাংগাইল ডিসাইড মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক লায়ন ইঞ্জিনিয়ার হাসান উদ্দিন লিটন , জিবিজি কলেজের সাবেক ভিপি শহিদুজ্জামান খান প্রমুখ।
প্রকাশঃ ২৭ জানুয়ারী ২০১৬, ০১:৫৫:০০ অপরাহ্ন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷