আর্ন্তজাতিক সাহায্যকারী স্বেচ্ছাসেবী সংস্থা গুডনেইবারস বাংলাদেশ টাঙ্গাইলের ঘাটাইল সিডিপির আয়োজনে আর্ন্তজাতিক সেচ্ছাসেবক দিবস পালিত হয়েছে। । এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুুরে সিডিপি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ র্যালী বের হয়ে শালিয়াজানী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সিডিপি প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং দেউলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইমারান হোসেন খান, ইউপি মেম্বার হাজী চান মিয়া, ঘাটাইল সিডিপির প্রোগ্রাম অফিসার বিপ্লব কুমার বর্মন, গুডনেইবারস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম হোসেন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ঘাটাইল সিডিপির ভলেন্টিয়ার লিডার শারমিন আক্তার বিথী ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷