রবিবার, জুলাই ২৮, ২০১৯

ঘাটাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গতকাল শনিবার দুপুরে টাংগাইলের ঘাটাইল উপজেলার কাঁশতলা- নয়াপাড়া গ্রামে কালভার্টের পানির স্রোতে ডুবে শিমু (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সে পার্শ্ববর্তী কৌডলা সাকসেস মডেল স্কুলের নার্সারি শ্রেনির ছাত্রী।তার বাবার নাম ইন্নছ আলী।

জানা যায়, দুপুরে শিমু তিন বান্ধবী মিলে গ্রামের রাস্তার কালভার্টের পাড়ে পানির স্রোত দেখতে যায়। এ সময় শিমু নিচু হয়ে (উঁকি) দিয়ে পানির স্রোত দেখতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যায়। মুহূর্তেই পানির স্রোত শিমুকে কালভার্টের ভিতরে নিয়ে যায়। সে সময় অপর দুই বান্ধবীর আর্ত চিৎকারে গ্রামবাসী কালভার্টের ভিতর থেকে শিমুকে মৃত উদ্ধার করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷