সোমবার, এপ্রিল ০১, ২০১৯

ঘাটাইলে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু (নৌকা), ভাইস চেয়ারম্যান পদে কাজী আরজু (তালা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহিনা সুলতানা (শিল্পী) কে (সেলাইমেশিন) বেসরকারি ভাবে বিজয়ী ঘোষনা করা হয়েছে।

গতকাল রোববারের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম লেবু (নৌকা) ৬৪ হাজার ১০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে মোঃ আরিফ হোসেন পেয়েছেন ২৯ হাজার ৮৮৭ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কাজী আরজু (তালা) ৩৪ হাজার ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন (টিউবওয়েল) পেয়েছেন ৩০ হাজার ৩২২ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পী (সেলাইমেশিন) ৩৬ হাজার ৭৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দি তাসলীমা জেসমীন পাপিয়া (প্রজাপতি) পেয়েছেন ২৮ হাজার ২৮১ ভোট।

গতকাল রোববার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ১২০ কেন্দ্রে শান্তিপূর্ন ভোট অনুষ্ঠিত হয়। তবে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম।

এই নির্বাচনে আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে শুধুমাত্র চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷