টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ রোববার (৩১ মার্চ)। ভোট কেন্দ্রগুলোর অধিকাংশগুলোতেই ভোটার উপস্থিতি কম দেখা গেছে।
সংবাদ কর্মীদের পাঠানো উপজেলার বিভিন্ন কেন্দ্রগুলোর চিত্র থেকে জানা গেছে, সকাল থেকেই কেন্দ্রে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বৃদ্ধির কথা থাকলেও অধিকাংশ কেন্দ্রে তেমনটা দেখা যায়নি। বিভিন্ন কেন্দ্রে পোলিং এজেন্টদের অলস সময় কাটাতে দেখা গেছে।
জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ব্রাম্মনশাসন কেন্দ্র, সরাবাড়ী কেন্দ্র, লক্ষ্মীন্দর কেন্দ্র, মোমিনপুর কেন্দ্র, মুরাইদ কেন্দ্র ইত্যাদিতে ভোটার উপস্থিতি খুবই কম বা একেবারেরই নাই বললেই চলে। অপরদিকে ঘাটাইল পৌরসভার হাইস্কুল কেন্দ্র, রতনপুর কেন্দ্র, মুকুল একাডেমী কেন্দ্র, চান্দশি কেন্দ্র ইত্যাদিতে ভোটার উপস্থিতি একটু বেশী, তবে অনেক বেশী নয়। কোথাও কোথাও মহিলা ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও, কোন কোন কেন্দ্রে আবার মহিলাদের উপস্থিতি কম।
নাম প্রকাশে অনিচ্ছুক ভোট কেন্দ্রে দায়িত্বপালনরত একজন জানান, আমাদের কেন্দ্রে দেড় ঘণ্টায় ভোট পড়েছে মাত্র দুইটি। তবে আশা করা যাচ্ছে দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়বে।
ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে এবার তিন পদে প্রার্থী ১৯ জন। প্রার্থীরা নির্বিঘ্নে প্রচার প্রচারনাও চালিয়েছেন যথারীতি। তবুও ভোটার উপস্থিতি কম থাকার কারণে হতাশা প্রকাশ করতে দেখা গেছে কয়েকজন রাজনীতিক ও বয়োজ্যেষ্ঠ নাগরিকদের।
ঘাটাইলে একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে মোট ভোটার সংখ্যা তিন লাখ ১৮ হাজার ৫৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে এক লাখ ৫৮হাজার ৭৬৭ জন এবং মহিলা ভোটার রয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৭৭৩ জন। মোট ভোটকেন্দ্র ১১৯টি। উপজেলার প্রতিটি কেন্দ্রেই ভোটার উপস্থিতি অত্যন্ত হতাশাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷