টাঙ্গাইলে ঘাটাইল উপজেলার ধলাপাড়ায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ রবিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ধলাপাড়া কলেজ ও ধলাপাড়া হাইস্কুলের ছাত্রদের সহযোগিতায় ও আলোর পথে ফাউন্ডেশনের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
জানা যায়, ধলাপাড়া এস ইউ পি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী মোঃ সজীব হোসেন (১৭) ও তার বড় ভাই ধলাপাড়া কলেজের ছাত্র মোঃ শরিফ হোসেন (১৯) মোটরসাইকেলে নিজ বাড়ি ফিরছিলেন। এসময় পেচারআটা মোড় নামক স্থানে পৌঁছলে বেপরোয়া একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুইজনই ভয়াবহ আঘাতপ্রাপ্ত হন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।তাদের অবস্থা এখনো আশংকাজনক।এই ঘটনাকে কেন্দ্র করে আজ দুপুরে চালকদের সচেতনতা বৃদ্ধিমূলক এই মানববন্ধন কর্মসূচী আয়োজিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ধলাপাড়া কলেজ ও হাইস্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকগণ, ধলাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এজহারুল ইসলাম মিঠু ভূইয়া, আলোর পথে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাদ্দাম হোসেন, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব তানভীর তাজ মেহেদী সহ সকল সদস্য বৃন্দ, বিডিপি এর সদস্য রাজ্জাক সজীব, ডাঃ শাহ আল কামাল প্রমুখ।
এ সময় স্থানীয় এলাকার সচেতন জনগণের অনেকেই উপস্থিত ছিলেন। তারা সবাই নিরাপদ সড়ক এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া সকল যানবাহন চলাচল নিষিদ্ধর দাবি জানান।
আমাদের ঘাটাইল’ এ সংগৃহিত তথ্যগুলোর স্বত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং আমাদের সংগৃহীত প্রতিটা নিউজে সোর্স সাইটের রেফারেন্স লিংকসহ কৃতজ্ঞতা উদ্ধৃত আছে। আমাদের কোনো স্বত্ব বা কপিরাইট নাই। আমাদের ঘাটাইল এ প্রকাশিত সকল কন্টেন্ট সকলের ব্যবহারের জন্য উন্মুক্ত।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷