টাঙ্গাইলের ঘাটাইলে বেগম রোকেয়া দিবস পালন ও জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আজ (৯ ডিসেম্বর) সোমবার উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজনে করে।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে, জয়িতাঅন্বেষনে বাংলাদেশ শীষর্ক কার্যক্রমের আওতায় ৫ জন জয়িতা নারীকে সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা উম্মে হাবিবা, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন ইউনিয়নের কিশোরী ক্লাবের সদস্য, নারী নেত্রী এবং নারী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷