টাঙ্গাইলের ঘাটাইলে গাছ থেকে অজ্ঞাত পরিচয় (৪০) এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের দয়াকান্দী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মাকসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দয়াকান্দী গ্রামে আকাশমনি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি জানান, নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷