টাঙ্গাইলের ঘাটাইলের শিশু শিক্ষা প্রতিষ্ঠাত উইজডম ভ্যালি স্কুলে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ফানুস উৎসব অনুষ্ঠিত হয়। স্কুল কর্তপক্ষ প্রতি বছরের ন্যায় এবারো এ উৎসবের আয়োজন করে। ফানুস উড়িয়ে উৎসবের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী ডাঃ নাফিস ফাতেমা আশা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুল আলম, স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি কাজী রেজাউল হক সিজার, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ নূরুজ্জামান মিঞা, বিশিষ্ট সমাজসেবক কাজী মাহমুদ হাসান জাহান, বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ বেসরকারি সংস্থা নির্মাণ সংগঠনের পরিচালক জাহাঙ্গীর হোসেন, স্কুলের সহকারী প্রধান শিক্ষক মেহরুন্নাহার বাবলী প্রমূখ। এ সময় স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিপুল সংখ্যক দর্শণার্থী উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷