মঙ্গলবার, নভেম্বর ০৫, ২০১৯

বঙ্গবন্ধু রেল সেতু নির্মানের টেন্ডার পক্রিয়া শেষ হয়ে গেছে

রেল পথ মন্ত্রী নুরুল হক সুজন বলেছেন, যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতুর পাশেই বঙ্গবন্ধু রেল সেতু করার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। যে দিন থেকে নির্মান কাজ শুরু হবে তার চার বছরের মধ্যে এ সেতু কমপ্লিট হবে। সেতুর নির্মন কাজ দুই ভাগে হবে। একটি ভাগ হবে নদীর পুর্ব অংশে অপর ভাগ হবে পশ্চিম অংশে ।

ইতিমধ্যে টেন্ডার পক্রিয়া শেষ হয়ে গেছে। জাপানের তিনটি কোম্পানী টেন্ডারে অংশ নিয়েছে। যে কোম্পানী প্রথম হবে তারাই এ সেতুর নির্মান কাজ করবে। আগামী বছর ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান শুরুর আগে বা পরে প্রধান মন্ত্রী শেখ হাসিনা সেতুর পুর্ব পারের নির্মান কাজ উদ্বোধন করবেন কলে আশা করা যাচ্ছে।

আজ সকালে টাঙ্গাইলের যমুনা নদীর পারে প্রস্তাবিত বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মানের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন। এসময় রেলওয়ে বিভাগের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী বঙ্গবন্ধু সেতু পুর্ব পারের রেলওয়ে ষ্টেশনে পৌছলে টাঙ্গাইলের ভুঞাপুর ও কালিহাতী উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷