আর্ন্তজাতিক সাহায্যকারী স্বেচ্ছাসেবী সংস্থা গুডনেইবারস বাংলাদেশ টাঙ্গাইলের ঘাটাইল সিডিপির উদ্যোগে বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (২০ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে র্যালী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানাজার মো.জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দেউলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম খান।
বিশেষ অতিথি ছিলেন,ইউপি মেম্বার হাজী মো.চান মিয়া,গুডনেইবারস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.সেলিম হোসেন,সহকারী শিক্ষক মো. মোশারফ হোসেন প্রমুখ সহ শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী বৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন ঘাটাইল সিডিপির প্রোগ্রাম অফিসার বিপ্লব কুমার বর্মন।
এর আগে গুডনেইবারস বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয় র্যালীটি শালীয়াজানী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷