বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের নয়চালা গ্রামে মাদক বিরোধী অভিযানে ১৫০পিচ ইয়াবা সহ মোঃ আশকর আলীর ছেলে মোঃ আশরাফুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশের উপ পরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, সন্ধানপুর ইউনিয়নের নয়নচালা গ্রামের মোঃ আশরাফুল দির্ঘদিন যাবৎ মাদক পাচার ও বিক্রি করে আসছে। বুধবার সন্ধ্যায় উপজেলার পাঁচটিকরী লক্ষিপুর নামক স্থানে মাদক বিক্রি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে ১৫০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ, যার আনুমানিক বাজার মূল্য ৪৫ হাজার টাকা।
পুলিশের উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানায় ধৃত আসামীর বিরুদ্ধে ঘাটাইল থানায় মামলা হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷