সোমবার, নভেম্বর ১৮, ২০১৯

টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।


সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার এলেঙ্গা পৌরসভার বানিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


মৃত শিশুরা হলো- ওই এলাকার জাহিদ হোসেনের ছেলে নাহিদ (৪) ও আবু বক্করের ছেলে আবির (৪)।


এলেঙ্গা পৌরসভার মেয়র নুরু-ই-আলম সিদ্দিকী জানান, সকালে পরিবারের সবার অজান্তে নাহিদ ও আবির খেলতে খেলতে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷