বুধবার, নভেম্বর ১৩, ২০১৯

ঘাটাইলে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন অনুষ্ঠিত

টাঙ্গাইলের ঘাটাইলে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অবমাননার বিরুদ্ধে ও স্বাধীনতা বিরোধী, অনুপ্রবেশকারী রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান এমদাদুল হক সরকারের অন্যায় অত্যাচার, নির্যাতন ও অসাংবিধানিক কর্মকান্ডের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) সকালে ঘাটাইল উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে চেয়ারম্যান এমদাদাদুল হক সরকারকে চব্বিশ ঘন্টার মধ্যে বহিস্কারের দাবিতে স্মারক লিপি দেয়া হয়। চব্বিশ ঘন্টার মধ্যে চেয়ারম্যানকে বহিস্কার না করা হলে রাস্তায় টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করার হুমকি দেন মানববন্ধনে উপস্তিত মুক্তিযোদ্ধারা।

উপজেলা মক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার মো. তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে এসময় মানব বন্ধনে উপস্থিত ছিলেন, ঘাটাইল পৌর মেয়র মো. শহিদুজ্জামান খান, মুক্তিযোদ্ধা সংসদ রসুলপুর ইউনিয়নের সাবেক কমান্ডার মো. মনিরুল ইসলাম, বীর বিক্রম মরহুম হাবিবুর রহমান এর ছেলে সাংবাদিক মো. আতিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, মো. রফিকুল ইসলাম, হায়দার আলী (হিরা ভাই), রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম সহিদ, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রুবেল, নয়ন উদ্দিন নয়নসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও নেতৃবৃন্দরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷