সোমবার, জুলাই ০৮, ২০১৯

মির্জাপুরে ছাত্রীদের পর্ণ ভিডিও দেখালো শিক্ষক, পুলিশে সোপর্দ

টাঙ্গাইলের মির্জাপুরে ছাত্রীদের পর্ণ ভিডিও দেখানোর অভিযোগে এক শিক্ষককে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। 

সোমবার সন্ধায় উপজেলা সদরের কলেজ রোডে এই ঘটনা ঘটে। ওই শিক্ষকের নাম পারভেজ হাসান। বাড়ি উপজেলার ভাওড়া ইউনিয়নের চামুটিয়া গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী জানান, আটককৃত পারভেজ উপজেলা সদরের ইউনিয়ন পাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে স্কুল ছাত্রীদের প্রাইভেট পড়ান। 

প্রায় ১০ দিন আগে তার কাছে পড়তে আসা দুই ছাত্রীকে পর্ণ ভিডিও দেখান। বিষয়টি ওই ছাত্রীরা তাদের অভিভাবকদের জানায়। 

এরপর সোমবার সন্ধার দিকে ছাত্রীর অভিভাবকেরা তাকে কলেজ রোডে দেখে ছাত্রীদের পর্ণ ভিডিও দেখানোর কারণ জানতে চান। কিন্তু তিনি সদুত্তর না দিতে পারায় ক্ষিপ্ত হন স্থানীয়রা। পরে তাকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেন।

মির্জাপুর থানার উপপরির্শক (এস আই) মুরাদ জানান, পারভেজের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তিনি পুলিশের হেফাজতে আছেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷