সোমবার, জুলাই ২৯, ২০১৯

ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

আজ ২৯ জুলাই  ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির এক সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির সভাপতি টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনের সংসদ সদস্য আলহাজ্জ আতাউর রহমান খান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোঃ সাইফুর রহমান খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম, প্রফেসর ড. অধীর চন্দ্র সরকার , মুক্তিযোদ্ধা শামসুল আলম মনি, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ রায়হানুল ইসলাম হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শহিদুল ইসলাম খোকন  ঘাটাইল প্রেক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম প্রমূখ।

সভায় বক্তারা হাসপাতালের সমস্যাদি নিয়ে আলোচনা করেন এবং রোগীদের সেবা প্রদানের সুবিধার্থে বিভিন্ন সরঞ্জামের চাহিদা তুলে ধরেন। তারা এগুলো সমাধানের জন্য স্থানীয় সংসদ সদস্যের সুদৃষ্টি কামান করেন। এর আগে মাননীয় সংসদ সদস্য ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা ও রোগীদের খবর নেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷