শুক্রবার, জুলাই ২৬, ২০১৯

বাঁচতে সাহায্য চায় ঘাটাইলে অসুস্থ বকুল


টাংগাইলের ঘাটাইল উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত আব্দুল গণি মিয়ার ছেলে চার কন্যা সন্তানের জনক মোঃ বকুল হোসেন (৩৫) এর হার্টের দুটি বাল্পই নষ্ট হয়ে গেছে। দরিদ্র ঘরের সন্তান বকুল এখন মৃত্যুর সাথে লড়াই করছেন। সরেজমিনে আজ শুক্রবার (২৬ জুলাই) বকুলের বাড়িতে গিয়ে কথা হয় তার বৃদ্ধা মা, স্ত্রী, চাচা, চাচী, প্রতিবেশি ও অসুস্থ বকুলের সাথে। জানা যায়, খুব ছোট বেলায় সে তার বাবাকে হারিয়ে এতিম হয়ে যান। এতিম বকুলকে নিয়ে তার মা দিশাহারা হয়ে পড়েন। জমি-জমা বলতে কিছুই নেই বকুলদের। অনেক কষ্ট করে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশিদের সহযোগিতায় বকুলকে বড় করেন। জন্ম লগ্ন থেকেই বকুল একটি বাল্পের ফুটা নিয়ে জন্ম গ্রহণ করেন। বকুলের মা নিজেও হার্টের রোগী।

বকুলের আত্মীয় স্বজন ও প্রতিবেশিদের সাথে কথা বলে জানা যায়, বছর দুয়েক আগে থেকে বকুল আস্তে আস্তে দুর্বল হয়ে পরেন, হাঁটা চলা করতে পারেন না। বিছানায় শুয়েই কাটাতে হয়। বকুল ছোট্র একটি চায়ের দোকান করে মা, স্ত্রী ও সন্তানদের নিয়ে জীবিকা নির্বাহ করতেন। বর্তমানে সেটিও বন্ধ আছে।

এদিকে ছোট ছোট চারটি কন্যা সন্তান নিয়ে দিশে হারা হয়ে পরেছেন বকুল সহ বকুলের পরিবার। বড় মেয়েটি এবার ৫ম শ্রেণিতে পড়া লেখা করছেন। বাকী তিন জন এখনোও অনেক ছোট।

বকুলের স্ত্রী বলেন, মানুষের কাছে হাত পেতে যে দু, চার টাকা সাহায্য পাই তাই দিয়ে চলে আমাদের সংসার। সেই সাথে স্বামীর জন্যও প্রতিদিন ঔষধ কিনতে হয়। গত ১৫ দিন আগে ডাক্তার দেখানোর জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজে ভর্তি রেখে চিকিৎসা করিয়েছি। ডাক্তাররা তাকে দ্রুতও ঢাকা নিয়ে হার্ট ফাউন্ডেশনে ভর্তি করার জন্য পরামর্শ দিয়েছে। বকুলের দুটি হার্টই সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গিয়েছে। দ্রুত হার্ট না বদলালে বকুলকে বাঁচানো সম্ভব হবে না বলে তিনি  জানান।

তিনি আরও জানান, ডাক্তার বলেছেন বকুলের চিকিৎসার জন্য প্রায় ৫ লক্ষাধিক টাকার প্রয়োজন।
বকুলের মা  বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিকট বকুলের চিকিৎসার জন্য সাহায্য প্রার্থনা করেন।

বকুল কাতর স্বরে বলেন, আমি আমার সন্তানদের জন্য বাঁচতে চাই। দেশের বিত্তবান মানুষ, রাজনিতিক ও সরকারের কাছে সাহায্য ও দোয়া কামনা করেন তিনি।

সাহায্য পাঠানোর ঠিকানা
মোঃ বকুল মিয়া, গ্রাম- ভাটপাড়া, কুশারিয়া, সন্ধানপুর, ঘাটাইল, টাংগাইল।
মোবাইল নম্বর- (বিকাশ) ০১৯০৩ ৪৭৮১৯৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷