বুধবার, জুলাই ১৭, ২০১৯

ঘাটাইলে সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার সংবাদ সম্মেলন

আব্দুল লতিফ, ঘাটাইল : জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন ঘাটাইল উপজেলা মৎস্য কর্মকর্তা।

বুধবার উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় “মৎস্য সেক্টরের সমৃদ্ধি,সুনীল অর্থনীতির অগ্রগতি” শীর্ষক প্রতিপাদ্য বিষয়ে স্থানীয় সাংবাদিকদের অবহিত করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা আখতার তামান্ন। 

তিনি সপ্তাহব্যাপি বিভিন্ন কর্মসূচিরও বর্ননা দেন। এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম. সিনিয়র সহ-সভাপতি খান ফজলুর রহমান সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামান মিঞা, সিনিয়র সাংবাদিক সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ , যুগ্ম সম্পাদক আব্দুল  লতিফ , কোষাধ্যক্ষ মো. মাসুম মিঞা সহকারী মৎস্য কর্মকর্তা মো. আনিসুর রহমান সহ মৎস্য অধিদপ্তর কমকর্তারা উপস্থিত ছিলেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷