টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরের ৪৩ কোটি ৪ লাখ ৫২ হাজার ৪ শত ৬৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ (৭ জুলাই) রোববার দুপুরে পৌরসভা মিলনায়তনে নতুন কোন কর আরোপ না করে পৌর মেয়র শহিদুজ্জামান খান এ বাজেট ঘোষনা করেন।
ঘোষিত বাজেট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩৭ কোটি ৪৯ লাখ ২৭ হাজার ৫ শত ৮৩ টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৫৭ লাখ ১৬ হাজার ৭ শত ৫৭ টাকা। মূলধন ব্যয় ধরা হয়েছে ৯৮ লাখ ৮ হাজার এক শত পচিঁশ টাকা।
এ সময় পৌর কাউন্সিলির মো. আবু হায়দার লিটন, মিসেস রওশন আরা রুবি, হেকমত আলী, কাজী জাহাঙ্গীর, মো. সাইফুল ইসলামসহ সকল কাউন্সিলর বৃন্দ, পৌর সচিব মোহাম্মদ নূরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. মাহমুদুল হক, হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন, উপ-সহকারী মো. মনিরুজ্জামান তালুকদারসহ শিক্ষক , সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তি উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷