টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দশআনি বকশিয়া গ্রামে ৬ষ্ঠ শ্রেণীর এক মাদরাসা ছাত্রীকে গণধর্ষণকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও বকশিয়া দাখিল মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
আজ ২ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে তারা এই মানবন্ধন কর্মসূচি পালন করে। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে এলাকার কয়েক শতাধিক লোকসহ বিভিন্ন স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরাও অংশ নেয়। এ সময় তারা গ্রেপ্তারকৃত দুই ধর্ষকের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে শ্লোগান দেয়।
গত ২১ জুন উপজেলার দশআনি বকশিয়া গ্রামে রাতে বাড়ি থেকে বের হয়ে গোপালপুর উপজেলার শাওনের বাড়িতে যাওয়ায় পথে বাড়ির পাশের ফাঁকা মাঠে নিয়ে একই গ্রামের আলমগীর হোসেন ও আ. হামিদ ওরফে আলপিন তাকে সংঘবন্ধভাবে ধর্ষণ করে ।
পরে এ ঘটনায় গত ২৪ জুন সোমবার ছাত্রীটির মা বিনা বেগম বাদী হয়ে ঘাটাইল থানায় গণধর্ষণের মামলা করলে পুলিশ তাদের দুজনকে এই দিনই আটক করে আদালতে প্রেরন করেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷