রাত পোহালেই পবিত্র ইদুল ফিতর। প্রস্তুত টাঙ্গাইলের ঘাটাইলে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। এক মাস পবিত্র রমজান মাসের রোজা পালনের পর মুসলমানদের অন্যতম উৎসবের দিন এটি। এ দিনে মুসলিমরা আল্লাহর রাজি খুশীর জন্য ঈদগাহ ময়দানে নামাজ আদায়ে মিলিত হবেন।
হিজরি বর্ষপঞ্জী অনুসারে রমজান মাসের শেষে শাওয়াল মাসের ১ তারিখে ঈদুল ফিতর উৎসব পালন করা হয়। আজ মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে বুধবার (৫ জুন) দেশে পবিত্র ঈদুল ফিতরের জামাত সেভাবেই উদযাপিত হবে। অন্যথায় ঈদ পালিত হবে বৃহস্পতিবার (৬ জুন)।
আগামীকাল বুধবার (৪ জুন) ঘাটাইলে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল আযহার প্রধান প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়। প্রথম জামাতে ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ময়মনসিংহ থেকে আসা খালিদ সাইফুল্লাহ সাদি এবং দ্বিতীয় জামাতে ইমামের দায়িত্ব পালন করবেন ঘাটাইল কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ শহিদুল ইসলাম শাহিন।
এ ছাড়া ঘাটাইলের বিভিন্ন ইউনিয়ন, গ্রাম, মহল্লা, এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
জানা যায়, ঈদগাহ মাঠে ব্যাগ বা টোপলা জাতীয় কিছু নিয়ে আসা যাবে না। সঙ্গে করে জায়নামাজ, পাটি, চাদর, খাবার পানি ইত্যাদি নিয়ে আসা যাবে। কোনক্রমেই নামাজের সময়সূচী পরিবর্তিত হবে না।
ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান শহীদ ঘাটাইলবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷