রবিবার, জুন ০৯, ২০১৯

ঘাটাইলে ‘ছন্দে ছন্দে ঈদাড্ডা’ অনুষ্ঠিত

ঘাটাইলে ‘ছন্দে ছন্দে ঈদাড্ডা’ অনুষ্ঠিত হয়েছে। ‘মাটির মা ক্লাব’ ঘাটাইল শাখার আয়োজনে শনিবার (৮ জুন) সকালে ঘাটাইল সরকারি জিবিজি বিশ্ব বিদ্যালয় কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঘাটাইল সরকারি জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও ছড়াকার আলম তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ শামছুল আলম মনি, ব্যারিস্টার শাহরিয়ার সাদ, ডেপুটি এটর্নি জেনারেল শহিদুল ইসলাম, প্রাবন্ধিক জুলফিকার হায়দার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক নজরুল ইসলাম। এ সময় অনুষ্ঠানে ঘাটাইলের বিশিষ্ট জন, সমাজকর্মী, কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, রাজনিতিক, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷