টাংগাইলের ঘাটাইল উপজেলার কাজীপাড়া গ্রামের শান্তা নামের এক কিশোরী গত চারদিন যাবৎ নিখোঁজ রয়েছে। শান্তা উপজেলার কে নাগবাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, গত ১৪ জুন শুক্রবার বেলা ১১টায় শান্তা আত্মীয় বাড়ি গমনের উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়। পরে আত্মীয় বাড়ি সহ সম্ভাব্য স্থানে খোঁজ নিয়েও অদ্যাবধি পর্যন্ত তার কোন সন্ধান মেলেনি। শান্তার গায়ের রং শ্যামলা, মুখ মন্ডল লম্বাটে,লম্বা অনুমান ৫ ফুট ৩ ইঞ্চি, পড়নে ছিল হলুদ রঙের থ্রি পিস।
এ ব্যাপারে শান্তার বাবা শামীম গত ১৫ জুন শনিবার ঘাটাইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কেউ শান্তার সন্ধান পেলে নিকটস্থ থানা কিংবা ০১৭৮৬ ৩১৭৯৩৫, ০১৮১৮ ৩৫১৮৮৭, ০১৭৪৮ ৭০৩৩৫৩ নাম্বারে কল করার অনুরোধ জানানো যাচ্ছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷