আব্দুল লতিফ, ঘাটাইল: টাঙ্গাইলর ঘাটাইল উপজলা পরিষদর নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন উপলক্ষ গতকাল বুধবার (৮ মে) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঘাটাইল উপজলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলের আগে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠন তাদের পক্ষ থেকে ফুল দিয় শুভেছা জানান ও ক্রেস্ট প্রদান করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
পরে নব নির্বাচিত উপজলা চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম লেবু, ভাইস চেয়ারম্যান কাজী আরজু ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পী বক্তব্য রাখেন। পরে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।
এ সময় ঘাটাইল পৌসভার মেয়র শহিদুজ্জামান খান, উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান আনুষ্ঠানিকভাব দায়িত্ব গ্রহন করে দাপ্তরিক কাজ শুরু করেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷