টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের পারবুহুলী গ্রামে ইকবাল (২৬) নামে এক যুবককে হত্যা করে তার বাবা-মা পালিয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত ইকবাল ওই গ্রামের শামসুল হকের ছেলে।
ইউপি সদস্য আবুবকর সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে ইকবাল মানসিকভাবে অসুস্থ ছিলেন। মাঝেমধ্যে সে তার বাবা-মাকে মারপিট করতেন।
মঙ্গলবার ভোরে নিহতদের বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে এলাকাবাসী এগিয়ে গিয়ে দেখতে পান ইকবাল মাটিতে পড়ে আছেন এবং তার বাবা-মা পালিয়ে গেছেন।
সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার ও নিহতের ছোট ভাই জহুরুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।
ইকবালকে তার বাবা মাথায় আঘাত করে হত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷