বিয়ের প্রলোভন দেখিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রির সময় হাতেনাতে ধরা পড়লেন মিজানুর রহমান ওরফে জিয়ারুল ইসলাম (৩৬) নামে এক প্রতারক প্রেমিক।
গোপন সংবাদের ভিক্তিতে বুধবার রাতে দৌলতদিয়ার যৌনপল্লী এলাকার ১নং গেটের পাশে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা বোর্ডিংয়ের সামনে এই লম্পটকে আটক করে পুলিশ।
বৃহস্পতিবার সকালে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এজাজ শফী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌনপল্লীতে বিক্রির চেষ্টাকালে কিশোরীকে উদ্ধার করা হয়েছে। এ সময় মিজানুর রহমানকে হাতে-নাতে আটক করা হয়েছে।
আটক জিয়ারুল ইসলাম রাজশাহী জেলার বাঘা উপজেলার লক্ষীনগর গ্রামের তফিল উদ্দিন গারোয়ানের ছেলে। তাকে রাজবাড়ী আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
প্রতারণার শিকার ওই কিশোরী জানায়, মিজানুর রহমানের সাথে এক মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সে আমাকে বিয়ের আশ্বাস দিয়ে বুধবার দুপুরে আশুলিয়া থেকে প্রথমে বাসে এবং পরবর্তীতে ফেরি পার করে এখানে নিয়ে আসে। সে আমার সাথে প্রেমের নামে প্রতারণা করেছে। আমি গোয়ালন্দ থানা পুলিশের কাছে চিরকৃতজ্ঞ। তারা সময়মতো উপস্থিত না হলে হয়তো আমাকে চিরদিনের জন্য অন্ধকার জগতে পড়ে থাকত হতো।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷