টাঙ্গাইলের ঘাটাইলের অনন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান উইজডম ভ্যালিতে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ২৯ মার্চ সারাদিন ব্যাপি এই উৎসব অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে ্অনুষ্ঠিত এ উৎসবের উদ্বোধন করেন, ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান।
দিনব্যাপি অনুষ্ঠিত হয় এ সাংস্কৃতিক উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকমন্ডলী ও আমন্ত্রিত অতিথীরা এ উৎসবে অংশ নেন। আমন্ত্রিত অতিথীরা উৎসবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও আবৃত্তিকার তরুন ইউসুফ, কবি ও সাংবাদিক অরন্য ইমতিয়াজ, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি কাজী রেজাউল হক সিজার, প্রতিষ্ঠানের পরিচালক জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী উপাধক্ষ্য মেহেরুন্নাহার বাবলী প্রমূখ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷