মঙ্গলবার, ফেব্রুয়ারি ০৫, ২০১৯

ঘাটাইলে ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঘাটাইল সরকারি জিবিজি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে আজ মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) এই অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘাটাইল সরকারি জিবিজি কলেজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে ঘাটাইলের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জিবিজি কলেজের শিক্ষার্থীরা জাতীয় পতাকা, ঢোল বাদ্যযন্ত্র, ব্যানার ফেস্টুন সহকারে অংশ নেয়। পরে র‍্যালিটি আবারও কলেজ প্রাঙ্গণে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।


আলোচনা সভায় বক্তব্য রাখেন, জিবিজি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি, পৌর আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান তালুকদার, জিবিজি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কবির হোসেন জাহিদ, সহ সভাপতি সালেহ আহমেদ সোহাগ, পৌর ছাত্রলীগের সভাপতি অপু চন্দ্র ঘোষ, সাধারন সম্পাদক হায়দার তালুকদার প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷